Advertisement

TMC Leader Arrest: শূন্যে গুলি চালিয়ে জন্মদিন পালন, রায়গঞ্জে গ্রেফতার তৃণমূল নেতা

TMC Leader Arrest: সোমবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে তোলা হলে বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই খোদ শাসকদলের নেতার এভাবে অস্ত্র-সহ শ্রীঘরে যাওয়ার ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

TMC Leader Arrest: শূন্যে গুলি চালিয়ে জন্মদিন পালন, রায়গঞ্জে গ্রেফতার তৃণমূল নেতাTMC Leader Arrest: শূন্যে গুলি চালিয়ে জন্মদিন পালন, রায়গঞ্জে গ্রেফতার তৃণমূল নেতা
Aajtak Bangla
  • রাজগঞ্জ (জলপাইগুড়ি),
  • 26 May 2026,
  • अपडेटेड 12:13 AM IST

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বেআইনি অস্ত্র-সহ হাতেনাতে গ্রেফতার হলেন এক দাপুটে যুব তৃণমূল নেতা। ধৃতের নাম রাজু ঘোষ ওরফে রাজ। রাজনৈতিক মহলে তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কাউন্সিলর ভোলা পালের অত্যন্ত ঘনিষ্ঠ এবং 'ছায়াসঙ্গী' হিসেবেই পরিচিত। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে। ধৃত যুব নেতার হেফাজত থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে তোলা হলে বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই খোদ শাসকদলের নেতার এভাবে অস্ত্র-সহ শ্রীঘরে যাওয়ার ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ধৃতের ডানা মেলছে অস্ত্র কারবারের শিকড়, নজরে আরও তৃণমূল হেভিওয়েট
পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা যাচ্ছে, ধৃত রাজু ঘোষের অপরাধের খতিয়ান বেশ লম্বা। তদন্তকারীদের দাবি, হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি আশরাফুল হক এবং তাঁর ছেলের সঙ্গে রাজুর দীর্ঘদিনের ওঠাবসা ও গভীর ঘনিষ্ঠতা রয়েছে। শুধু তাই নয়, তাঁদের কাছে রাজু একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বেআইনিভাবে সরবরাহ করেছে বলেও গুরুতর অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর পুলিশের স্ক্যানারে রয়েছেন শাসকদলের ওই বাকি নেতারাও।

উল্লেখ্য, রাজুর এই বেপরোয়া আচরণের ইতিহাস নতুন নয়। চলতি বছরের ৭ জানুয়ারি নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছিলেন এই যুব নেতা। অভিযোগ, রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র ঘড়ি মোড় এলাকায় তিনি প্রকাশ্য রাস্তায় পরপর ছয় রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার বা শূন্যে গুলি ছুড়ে উল্লাস করেন। সেই সময় বিষয়টি ধামাচাপা পড়লেও, পুলিশি তদন্তে সেই রাতের হাড়হিম করা সিসিটিভি (CCTV) ফুটেজ ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে। ধৃতের এই অস্ত্র কারবারের জাল কতদূর বিস্তৃত, তা জানতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
 

 

Read more!
Advertisement
Advertisement