Advertisement

North Bengal BJP Candidates: উত্তরবঙ্গে পুরনো মুখেই ভরসা বিজেপির, প্রার্থী তালিকায় শঙ্কর-শিখা-আনন্দরাই

North Bengal BJP Candidates: উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘাসফুল শিবিরের মোকাবিলায় পদ্ম শিবির মূলত অভিজ্ঞ ও পুরনো সৈনিকদের ওপরই আস্থা রেখেছে। প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেওয়াল লিখন ও প্রচারে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

উত্তরবঙ্গে পুরনো মুখেই ভরসা বিজেপির, প্রার্থী তালিকায় শঙ্কর-শিখা-আনন্দরাইউত্তরবঙ্গে পুরনো মুখেই ভরসা বিজেপির, প্রার্থী তালিকায় শঙ্কর-শিখা-আনন্দরাই
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 7:36 PM IST

North Bengal BJP Candidates: প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। সোমবার নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘাসফুল শিবিরের মোকাবিলায় পদ্ম শিবির মূলত অভিজ্ঞ ও পুরনো সৈনিকদের ওপরই আস্থা রেখেছে ।

উত্তরবঙ্গের জেলাভিত্তিক বিন্যাসে দেখা যাচ্ছে, শিলিগুড়ি আসনে বর্তমান বিধায়ক তথা চিকিৎসক নেতা ডঃ শঙ্কর ঘোষের ওপরই পুনরায় ভরসা রেখেছে বিজেপি । এছাড়াও মাটিগাড়া-নক্সালবাড়ি কেন্দ্রে আনন্দময় বর্মন এবং ফাঁসিদেওয়ায় দুর্গা মুর্মুকে প্রার্থী করা হয়েছে।

কোচবিহারের ক্ষেত্রে দিনহাটা কেন্দ্রে অজয় রায়, সিতলকুচিতে সাবিত্রী বর্মন এবং কোচবিহার উত্তরে সুকুমার রায়ের নাম ঘোষণা করেছে দিল্লির হাইকমান্ড। আলিপুরদুয়ার জেলার কালচিনিতে বিশাল লামা এবং ফালাকাটায় দীপক বর্মনের মতো পরিচিত মুখেরা এবারও পদ্ম প্রতীকে লড়াই করবেন।

জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে শিখা চট্টোপাধ্যায় এবং নাগরাকাটায় পুনা ভ্যাংরার নাম চূড়ান্ত করা হয়েছে ।তালিকায় মালদহ ও দুই দিনাজপুরের দিকে নজর দিলে দেখা যায়, বালুরঘাটে বিদ্যুৎ রায় এবং তপনে বুধরাই টুডু প্রতিদ্বন্দ্বিতা করবেন । রায়গঞ্জ আসনে কৌশিক চৌধুরী এবং কালিয়াগঞ্জে উৎপল মহারাজের নাম ঘোষণা করেছে দল।

মালদা জেলার ইংরেজবাজারের বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নাম এই তালিকায় না থাকলেও মালদহ (এসসি) কেন্দ্রে গোপাল চন্দ্র সাহাকে প্রার্থী করা হয়েছে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গে নিজেদের শক্ত জমি ধরে রাখতে পরিচিত মুখদেরই অগ্রাধিকার দিয়েছে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণার পরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেওয়াল লিখন ও প্রচারে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement