বিরোধীদের 4G, 3G, 2G নাম দিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4G-তে টানলেন জওহরলাল নেহরু থেকে রাহুল গান্ধী পর্যন্ত, 3G-তে টানলেন শেখ আব্দুল্লাহ থেকে ওমর আব্দুল্লাহ পর্যন্ত ও 2G নাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় আটকে পড়া ৩০ হাজার ভারতীয় ছাত্র-ছাত্রীকে নিরাপদে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনস্কি ও পুতিনকে ফোন করে ২৪ ঘণ্টার জন্য যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন বলেও দাবি করলেন শুভেন্দু।