নিহত মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে শীতলকুচি বাজারে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। বামেদের দাবি, বিজেপিই ডিম ছুড়েছে। তবে গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।