আলিপুরদুয়ারের মাদারিহাটে উদ্ধার হল প্রায় ২৩ ফুট লম্বা বিশালাকার অজগর। বৃহস্পতিবার রাতে মাদারিহাটের এগারো মাইলে বিশালাকার ওই সাপটিকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা বিষয়টি দ্রুত বনদফতরকে জানান। খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর বনকর্মীরা সেটিকে উদ্ধার করেন।