বক্সায় বাঘ থাকতে চাইছে না! এই নিয়ে দ্বিতীয় বার ফেন্সিং আঁচড়ে কেটে পালিয়ে গেল বাঘিনী। বাঘের গায়ে থাকা রেডিও কলার থেকে জানা যায়, বাঘটি বক্সার ২৫ মাইল জঙ্গল থেকে ২৭ মাইলের জঙ্গলের দিকে অগ্রসর হয়েছে। এর আগেও যখন ২ অক্টোবর বক্সায় ৩ বছর বয়সী বাঘিনীকে ছাড়া হয়েছিল। বিহারের বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প থেকে তাকে আনা হয়েছিল বক্সার জঙ্গলে। সে অসমের দিকে পালিয়ে যায়। এখন প্রশ্ন হল উত্তরবঙ্গে বক্সা জঙ্গলে কেন বাঘ টিকছে না? ঠিক কোথায় সমস্যা? কী তার সমাধান? bangla.aajtak.in-কে এই বিষয়ে বিস্তারিত জানালেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু।