Advertisement

10 Rupees Shopping Mall: মাত্র ১০ টাকায় নতুন জামা-কাপড়, পানিহাটিতে খুলছে অভিনব শপিং মল

পানিহাটিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য খুলছে ১০ টাকার শপিং মল। 'এবার পুজো, সবার পুজো' এই বার্তা দিয়ে এই উদ্যোগ নিয়েছে পানিহাটির বিজেপি কর্মী সমর্থকেরা।

মাত্র ১০ টাকায় নতুন জামা-কাপড়, পানিহাটিতে খুলছে অভিনব শপিং মলমাত্র ১০ টাকায় নতুন জামা-কাপড়, পানিহাটিতে খুলছে অভিনব শপিং মল
Aajtak Bangla
  • সোদপুর,
  • 21 Sep 2026,
  • अपडेटेड 3:36 PM IST
  • উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এবার পুজো উপলক্ষে খুলতে চলেছে একটি অন্য রকমের শপিং মল।
  • পুজোর আগে ২ দিন মাত্র ১০ টাকাতে নতুন জামা-কাপড় কিনতে পারবেন আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষেরা।
  • কবে কবে ১০ টাকায় শপিং করা যাবে? দেখে নিন

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এবার পুজো উপলক্ষে খুলতে চলেছে একটি অন্য রকমের শপিং মল। দাবি করা হচ্ছে, এই শপিং মলে পুজোর আগে ২ দিন মাত্র ১০ টাকাতে নতুন জামা-কাপড় কিনতে পারবেন আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষেরা। 'এবার পুজো, সবার পুজো' এই বার্তা দিয়ে এই উদ্যোগ নিয়েছে পানিহাটির বিজেপি কর্মী সমর্থকেরা।

জানা গিয়েছে, এই উদ্যোগের পিছনে রয়েছে বিক্রম বণিক, অমিত দাস, সুমন মুখোপাধ্যায় ও শুভঙ্কর গুহ। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনই এই শপিং মলের ব্যানার উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা দাবি, মাত্র ১০ টাকার বিনিময়ে সাধারণ মানুষ এই অস্থায়ী শপিং মল থেকে ২ দিন জামা-কাপড় কিনতে পারবেন।

কবে কবে ১০ টাকায় শপিং করা যাবে?

উদ্যোক্তা  অমিত দাসের দাবি, ১৭ সেপ্টেম্বর ব্যানার উদ্বোধন করা হলেও, এই শপিং মল-এর শুভ সূচনা করা হবে ৮ অক্টোবর। ওই দিন এবং তার পরের দিন অর্থাৎ ৮ ও ৯ অক্টোবর সাধারণ মানুষ, যারা পুজোয় বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করতে পারেন না, তাঁরা এই শপিং মল থেকে মাত্র ১০ টাকায় শপিং করতে পারবেন।

কোথায় এই শপিং মল-এর আয়োজন করা হয়েছে?

এটি কোনও স্থায়ী শপিং মল নয়। 'সেবা' উদ্যোগের কথা মাথায় রেখেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এই শপিং মল-এর আয়োজন করা হয়েছে। সোদপুর এইচ বি টাউনের একটি অর্ধসমাপ্ত চার তলা বিল্ডিংয়ের একটি ফ্লোরে হবে ওই উদ্যোগ। উদ্যোক্তারা চাইছেন, আগামী ৮ তারিখ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ১০ টাকার শপিং মল-এর উদ্বোধন করুক। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত কোনও কিছু জানা যায়নি। তবে ১০ টাকার এই শপিং মল-এর উদ্যোগ ক্রমেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

 

Read more!
Advertisement
Advertisement