Advertisement

Akvan Cyclone Update: ১৩০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আকভান, বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

Akvan Cyclone: বর্তমানে খূব ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান। তবে ২০ নভেম্বর ১৩০ কিমি বেগে এই ঝড় আছড়ে পড়বে উপকূলে। বাংলায় এর কী প্রভাব? বুঝে নিন

১৩০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আকভান১৩০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আকভান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 7:13 AM IST
  • বঙ্গোপসাগরে সৃষ্ট নয়া ঘূর্ণিঝড় আকভান ফের একবার সাড়া ফেলেছে।
  • যদিও আকভানের সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না।
  • আজ, বুধবার আরও শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণিঝড় আকভান।

বঙ্গোপসাগরে সৃষ্ট নয়া ঘূর্ণিঝড় আকভান ফের একবার সাড়া ফেলেছে। যদিও আকভানের সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না। বর্তমানে দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার দুপুর থেকে ৩ কিলোমিটার গতিতে ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। গতকাল রাতের আপডেট অনুযায়ী আকভান বর্তমানে চেন্নাই (তামিলনাড়ু) থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৪০ কিলোমিটার উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে। আজ, ১৮ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৯ নভেম্বর সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারায় থাকবে। ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।

বাংলার কী অবস্থা?

আজ বুধবার আরও শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণিঝড় আকভান। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও।

১৯ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারে সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আকভান। এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

Advertisement

২০ নভেম্বর যেদিন আকভান ল্যান্ডফল করবে, সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement