Advertisement

বাংলাদেশে হাদি খুনে বনগাঁ থেকে ধৃত দুই, মেঘালয় সীমান্ত দিয়ে ঢুকেছিল ভারতে

নিবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সঙ্গী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Mar 2026,
  • अपडेटेड 9:12 PM IST

অবশেষে দীর্ঘ লুকোচুরির অবসান। বাংলাদেশের আলোচিত রাজনৈতিক কর্মী তথা ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শরীফ ওসমান হাদি খুনের ঘটনায় মূল দুই পাণ্ডাকে পাকড়াও করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সঙ্গী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তদন্তকারী সূত্রে খবর, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার রাজপথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওসমান হাদিকে গুলি করে চম্পট দিয়েছিল এই আততায়ীরা। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় হাদির মৃত্যুর পর বাংলাদেশে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। সেই সময় থেকেই এই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল ওপার বাংলার পুলিশ। জানা গিয়েছে, খুনের পর ফয়সাল ও আলমগীর মেঘালয়ের হালুয়াঘাট সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। এদেশের বিভিন্ন প্রান্তে পরিচয় গোপন করে গা-ঢাকা দিয়ে থাকার পর তারা বনগাঁ সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে ফেরার ছক কষছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দুই ঘাতককে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। ধৃতদের কাছ থেকে পরিচয় সংক্রান্ত একাধিক জাল নথিও উদ্ধার করা হয়েছে বলে খবর। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল আবহে এই দুই 'হাই-প্রোফাইল' অপরাধীর ধরা পড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


 

Read more!
Advertisement
Advertisement