Advertisement

Toto, Auto Drivers in Bengal: লুঙ্গি, বারমুডা, হাফ প্যান্ট পরে টোটো, অটো আর চালানো যাবে না? নয়া বিধি সম্পর্কে যা জানা জরুরি

দত্তপুকুর ট্র্যাফিক গার্ডের কর্তা দেবদাস দেবনাথ বামনগাছি চৌরাস্তার কাছে যশোর রোডে অভিযান চালান। সেই অভিযানে একাধিক অটো ও টোটো চালককে আটকানো হয়। যে সব অটো ও টোটোচালকরা বারমুডা, লুঙ্গি বা হাফ প্যান্ট পরে চালাচ্ছিলেন, তাঁদের পুলিশের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, পরের দিন থেকে এই সব পরে চালানো বন্ধ করতে হবে। কারণ এর জেরে অনেক মহিলা যাত্রী অস্বস্তি বোধ করছেন।

টোটো, অটো, ই রিকশা চালকদের পোশাকবিধিটোটো, অটো, ই রিকশা চালকদের পোশাকবিধি
অনুপম মিশ্র
  • বারাসত,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 11:47 AM IST
  • লুঙ্গি, বারমুডা পরে অটো, টোটো, ই রিকশা না চালানোর পরামর্শ
  • মহিলা যাত্রীদের অস্বস্তির অভিযোগ 
  • লুঙ্গি, বারমুডা, শর্টস পরলে কি জরিমানা হবে?

আপনি কি অটো, টোটো বা ই রিকশা চালক? তা হলে এই খবর আপনার জন্য। অটো, টোটো, ই রিকশা চালকদের জন্য নয়া বিধান দিল উত্তর ২৪ পরগনা জেলা ট্র্যাফিক পুলিশ। লুঙ্গি, ছোটো প্যান্ট বা হাফ প্যান্ট পরে টোটো, অটো বা ই রিকশা না চালানোর জন্য চালকদের পরামর্শ দিল ট্র্যাফিক পুলিশ। 

লুঙ্গি, বারমুডা পরে অটো, টোটো, ই রিকশা না চালানোর পরামর্শ

জানা গিয়েছে, টোটো, অটো, ই রিকশা চালকদের এই ধরনের পোশাকের জেরে শালীনতা লঙ্ঘন হওয়ার পাশাপাশি মহিলা যাত্রীদের অস্বস্তি হচ্ছে বলে অভিযোগ আসছিল জেলা ট্র্যাফিক পুলিশের কাছে। সেই জন্যই লুঙ্গি, হাফ প্যান্ট বা বারমুডা পরে টোটো, অটো না চালানোর পরামর্শ উত্তর ২৪ পরগনা জেলা ট্র্যাফিক পুলিশের। 

দত্তপুকুর ট্র্যাফিক গার্ডের কর্তা দেবদাস দেবনাথ বামনগাছি চৌরাস্তার কাছে যশোর রোডে অভিযান চালান। সেই অভিযানে একাধিক অটো ও টোটো চালককে আটকানো হয়। যে সব অটো ও টোটোচালকরা বারমুডা, লুঙ্গি বা হাফ প্যান্ট পরে চালাচ্ছিলেন, তাঁদের পুলিশের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, পরের দিন থেকে এই সব পরে চালানো বন্ধ করতে হবে। কারণ এর জেরে অনেক মহিলা যাত্রী অস্বস্তি বোধ করছেন।

মহিলা যাত্রীদের অস্বস্তির অভিযোগ 

ট্র্যাফিক পুলিশের আধিকারিকদের মতে, বহু মহিলা যাত্রী অভিযোগ করেছেন, লুঙ্গি, বারমুডা, হাফ প্যান্ট পরা চালকদের অটো, টোটোয় বসতে তাঁদের খুব অস্বস্তি হয়। তাই শালীনতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

লুঙ্গি, বারমুডা, শর্টস পরলে কি জরিমানা হবে?

অনেক টোটো, অটোচালকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি লুঙ্গি, বারমুডা বা হাফ প্যান্ট পরে চালালে কি জরিমানার মুখে পড়তে হবে? উত্তরটি হল, না। পশ্চিমবঙ্গে এই ধরনের ট্র্যাফিক আইন এখনও পর্যন্ত নেই। তাই জেলা ট্র্যাফিক পুলিশের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, নির্দেশ নয়। 

কী বলছেন টোটো, অটো, ই রিকশা চালকরা?

Advertisement

প্রচার অভিযান চলাকালীন কিছু চালক এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে অনেকেই স্বীকার করেছেন, যদি এই ধরনের পোশাকবিধি যাত্রীদের, বিশেষ করে নারীদের আরও স্বাচ্ছন্দ্য বোধ করায়, তবে তা অনুসরণে তাদের কোনও আপত্তি নেই। আপাতত এই উদ্যোগটি শুধু বারাসত থানা জেলাতেই সীমাবদ্ধ। আগামী দিনে অন্যান্য জেলার ট্রাফিক পুলিশও অনুরূপ পরামর্শ জারি করে কি না, তা দেখার বিষয় হবে।

Read more!
Advertisement
Advertisement