Advertisement

Suvendu Adhikari on Police Encounter: রায়গঞ্জে এনকাউন্টারের পরই ধর্ষণ নিয়ে চরম বার্তা শুভেন্দুর, কী বললেন?

কালীপুজো উপলক্ষে রাজ্যের নানা প্রান্তে ভ্রমণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দিঘায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিতকালী পুজোয় মাতৃপ্রতিমা দর্শনে যান তিনি। আর সেখান থেকেই রায়গঞ্জের এনকাউন্টারের ঘটনার নাম না করেই কড়া বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী।

ধর্ষকদের কড়া হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রীরধর্ষকদের কড়া হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রীর
Aajtak Bangla
  • দিঘা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 1:17 PM IST

কালীপুজো উপলক্ষে রাজ্যের নানা প্রান্তে ভ্রমণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দিঘায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিতকালী পুজোয় মাতৃপ্রতিমা দর্শনে যান তিনি। আর সেখান থেকেই রায়গঞ্জের এনকাউন্টারের ঘটনার নাম না করেই কড়া বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী।

রায়গঞ্জে এনকাউন্টার
প্রসঙ্গত,  কালীপুজোর রাতে বাংলা-বিহার সীমান্তে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয় পুলিশের গুলিতে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে চতুর্থ বার এনকাউন্টারের ঘটনা ঘটল। বারুইপুর, গাইঘাটা, সমশেরগঞ্জের পর রায়গঞ্জ। এ ক্ষেত্রে গ্রেফতারির আগেই পালাতে গিয়ে গুলিবিদ্ধ অভিযুক্ত। 

মুখ্যমন্ত্রী কী বললেন?
এদিন দিঘার  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বোনেদের, কন্যাদের উপরে ধর্ষণ ও খুন করলে , অত্যাচার করলে পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি৷ যা দরকার তাই করবে৷ প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী করবে৷ এবং তাই হচ্ছে৷ আমরা হুঁশিয়ারি দিয় দিতে চাই, ড্রাগস মাফিয়া, ধর্ষক ও অনুপ্রবেশকারীদের, এই রাজ্যে আপনাদের কোনও জায়গা নেই৷ এরাজ্যে সরকার কঠিন।’

সাবধান করলেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ এখনও অনেকে চিমটি কাটার কাজ করছে, দিমাগি নকশাল, জামাতি, জেহাদি , কমউনিস্ট,  আরশোলা , ছারপোকা রয়েছে, রাষ্টবাদীদের এদের থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

শিল্পায়ন নিয়ে বার্তা
শিল্পায়ন  ও কৃষকদের উন্নতির লক্ষ্যে তাঁর সরকার কাজ করছে বলে স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে বাংলার ৭০ শতাংশ মানুষের ভোট পাওয়ার টার্গেটও স্থির করে দেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন আগামী বছর ৮ মের মধ্যে রাজ্যে ১ লক্ষ সরকারি কর্মসংস্থান করা হবে। পাশাপাশি রাজ্যে আদানি, রিলেয়েন্সর মত বড় বিনিয়োগের কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 

Read more!
Advertisement
Advertisement