Advertisement

চন্দ্রনাথ-খুনে এবার গ্রেফতার উত্তরপ্রদেশের গ্যাংস্টারের বন্ধু, তদন্তে নয়া মোড়

এর আগে সিবিআই উত্তরপ্রদেশের বলিয়ার বাসিন্দা রাজকুমার সিংকে মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করেছিল। রাজকুমারের গ্রেফতারির পর থেকেই তার যোগাযোগের নেটওয়ার্ক এবং ঘনিষ্ঠদের খতিয়ে দেখছিল তদন্তকারী সংস্থা।

চন্দ্রনাথ রথ ও শুভেন্দু অধিকারী চন্দ্রনাথ রথ ও শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 5:17 PM IST
  • কেন্দ্রীয় তদন্তকারীদের আশা, গোলুকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে
  • ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হচ্ছে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যা মামলার আরও একজনকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম গোলু সিং। সূত্রের খবর, বালিয়া থেকে গ্রেফতার হওয়া এই গোলু তৃতীয় অভিযুক্ত। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনছেন তদন্তকারীরা। 

কেন্দ্রীয় তদন্তকারীদের আশা, গোলুকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। অনেক জট খুলবে। গোলু কীভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতে সেই সংক্রান্ত তথ্য প্রাথমিত তদন্তে পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে সিবিআই উত্তরপ্রদেশের বলিয়ার বাসিন্দা রাজকুমার সিংকে মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করেছিল। রাজকুমারের গ্রেফতারির পর থেকেই তার যোগাযোগের নেটওয়ার্ক এবং ঘনিষ্ঠদের খতিয়ে দেখছিল তদন্তকারী সংস্থা। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে মামলায় নতুন মোড় আসে।

রাজকুমার সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু জ্ঞানেন্দ্র সিং মোনু একটি পুরনো গ্যাংস্টার অ্যাক্ট মামলায় বালিয়া আদালতে আত্মসমর্পণ করে। তার আত্মসমর্পণের কিছুক্ষণের মধ্যেই সিবিআই তার বন্ধু গোলু সিংকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর গোলু সিংকে জেরার জন্য ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড পেয়েছে সিবিআই। তাকে কলকাতায় এনে বিস্তারিতভাবে জেরা করা হবে। খুনের পরিকল্পনায় তার ভূমিকা কী ছিল এবং কার কার সঙ্গে যোগাযোগ রাখত, তাও জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, এর আগে ২১ মে ২০২৬ সালে সিবিআই বলিয়ার ফেফনা এলাকা থেকে নবীন কুমার সিংকে গ্রেফতার করেছিল। তদন্ত চলাকালীন সিবিআই ও পুলিশের যৌথ দল উত্তরপ্রদেশ এবং বিহারের বক্সার থেকে কথিত শুটার রাজ সিং ওরফে চন্দন-সহ আরও কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে।

মুখ্যমন্ত্রীর পিএ খুনের এই সংবেদনশীল মামলার তদন্ত বর্তমানে সিবিআইয়ের হাতে রয়েছে। একাধিক গ্রেফতারির পর তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পূর্ণ রহস্য উন্মোচনের চেষ্টা করছেন।
 

Read more!
Advertisement
Advertisement