Advertisement

Suvendu Adhikari on Maa Canteen: মা ক্যান্টিন নিয়ে আরও বড় ঘোষণা, কোন দিন কী খাবার? জানালেন CM শুভেন্দু

গত সপ্তাহে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু। আর সেখান থেকেই মা ক্যান্টিন নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, এ বার থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানো হবে। ৫ টাকাতেই পাওয়া যাবে তা।

৫ টাকায় পেট ভরে মাছ-ভাত৫ টাকায় পেট ভরে মাছ-ভাত
Aajtak Bangla
  • কল্যাণী,
  • 26 May 2026,
  • अपडेटेड 2:57 PM IST

গত সপ্তাহে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু। আর সেখান থেকেই মা ক্যান্টিন নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, এ বার থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানো হবে। ৫ টাকাতেই পাওয়া যাবে তা।

কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব–নিম্নবিত্ত মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় ‘মা ক্যান্টিন’। ভোটে সরকার পরিবর্তনের পর গরীব মানুষের দুপুরের এই খাবার বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল। ভোটে প্রচার ছিল বিজেপ ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তবে মাছে ভাতে বাঙালি-এই প্রবাদ মুছে দিতে চায় না রাজ্যের বিজেপি সরকার। তাই প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দু’দিন যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে প্রায় চারশো মা ক্যান্টিন রয়েছে। সংখ্যা এখন না বাড়লেও প্রতিটি ক্যান্টিটে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত পাওয়া যাবে। 

মূলত কলকাতা সহ জেলাগুলির সরকারি হাসপাতালের সামনে চিকিৎসায় আসা গরীব মানুষ নামমাত্র খরচে দুপুরের খাবারের সংস্থান করতে এই ক্যান্টিন চালু করা হয়। দুপুরবেলায় মাত্র ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি দেওয়া হত। পরিচালনার দায়িত্বে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এবার থেকে সেই মা ক্যান্টিনেই ৫ টাকায় মাছ ভাত মিলবে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই কিছু ক্যান্টিনে সপ্তাহে একদিন মাছ-ভাত খাওয়ানো শুরু হয়েছে। এবার দু’দিন খাওয়ানোর ব্যবস্থাও চালু হবে। জানা গিয়েছে, মাছ-ভাত শুধু নয়, ক্যান্টিনে এর সঙ্গে থাকবে সবজিও। এই প্রকল্প আরও ভালো করে চালাতে প্লেট প্রতি বরাদ্দও বাড়ানোর পরিকল্পনা আছে রাজ্যের।
 
Read more!
Advertisement
Advertisement