Advertisement

Birbhum Case: ২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা! বীরভূমে অনুব্রত-ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে তল্লাশি

কয়েক কোটি টাকার গরু পাচার কাণ্ডে সিবিআই-এর তদন্তেও উঠে এসেছিল টুল্লুর নাম। ২০২২ সালের অগাস্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  মহম্মদবাজারে তার বেশ কয়েকটি অফিস ও গুদামে তল্লাশি চালায়। ওই বছরের নভেম্বরে ইডি তাকে দিল্লিতে তলবও করেছিল।

বীরভূমে উদ্ধার ২০ কোটি টাকা। বীরভূমে উদ্ধার ২০ কোটি টাকা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 10:54 PM IST

বীরভূমে নগদ ২০ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত! ৪ বছর আগে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর ফ্ল্যাট থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের উদ্ধার হওয়া অর্থ ও গয়নার পর তল্লাশি অভিযানের পর বিপুল সম্পদ উদ্ধার। পুলিশ জানিয়েছে, বীরভূমের দেউচা গ্রামের বাসিন্দা তথা রাজ্যের প্রাক্তন সরকারি বাস চালক ও বর্তমানে পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের দোতলা বাড়ি থেকে ১ কেজি ওজনের ১৪টি সোনার বার এবং ১০০ গ্রামের ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। বর্তমান বাজারদরে আনুমানিক মূল্য প্রায় ২১.৫ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, একাধিক ব্যাগে ভর্তি নগদ ২০ কোটি টাকার গণ্ডি পার করে গিয়েছে। পলাতক ব্যবসায়ী টুল্লু মণ্ডল ওরফে মহম্মদ নাজিমুদ্দিনের ভগ্নিপতি এই মিনার। বীরভূমের পাথর খাদান ব্যবসায় বিশাল প্রভাব রয়েছে টুল্লুর। তাকে ‘বালি মাফিয়া’ বলে তোপ দেগেছিলেন এককালের বিরোধী দলনেতা, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

বীরভূমে বেআইনি খনি কারবার ও রাজস্ব ফাঁকি রুখতে চলা ব্যাপক নজরদারির মাঝেই এই বিপুল সম্পদ উদ্ধার হল। কয়েক বছর ধরেই ওই জেলায় পাথর ব্যবসার আড়ালে বেআইনি খাদান চলছিল।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি-র অভিযানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছিল ইউি। 

কয়েক কোটি টাকার গরু পাচার কাণ্ডে সিবিআই-এর তদন্তেও উঠে এসেছিল টুল্লুর নাম। ২০২২ সালের অগাস্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  মহম্মদবাজারে তার বেশ কয়েকটি অফিস ও গুদামে তল্লাশি চালায়। ওই বছরের নভেম্বরে ইডি তাকে দিল্লিতে তলবও করেছিল। ইডির তলব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ২০২২ সালের অক্টোবরে দায়ের হওয়া একটি খুনের মামলায় টুল্লুকে গ্রেফতার করে  বীরভূম জেলা পুলিশ। পুলিশ দাবি করেছিল, জামিন পাওয়ার পর চলতি বছরের মে মাসে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই গা-ঢাকা দিয়েছে সে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বীরভূমের পাথর ব্যবসার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করত টুল্লু। ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত গ্রেফতার হয়েছিলেন। 

তল্লাশি অভিযান চলাকালীন বাড়ি থেকে মিনারকে এবং তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেআইনি নগদ অর্থ বা সোনা অন্য কোথাও লুকিয়ে রাখা আছে কি না, তা জানার চেষ্টা চলছে।
 

Read more!
Advertisement
Advertisement