Advertisement

BJP Clash: ফের বিজেপিতে গোষ্ঠী কোন্দলের অভিযোগ, নাম জড়াল TMC, CPIM-এরও

BJP Clash: বিজেপির সরকারের বয়স ৬ মাস হলেও, এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠতে শুরু করেছে।

প্রীতম ব্যানার্জী
  • গোঘাট,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 8:16 PM IST
  • রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠতে শুরু করেছে।
  • কোনও কোনও জায়গায় বিজেপির অভ্যন্তরীণ বিবাদ রীতিমতো বড়সড় আকার ধারণ করছে।
  • বিজেপির গোষ্ঠীকোন্দলকে কেন্দ্র করে হুগলির গোঘাটে উত্তেজনার ঘটনা সামনে এসেছে।

রাজ্যে বিজেপির সরকারের বয়স ৬ মাস হলেও, এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠতে শুরু করেছে। কোনও কোনও জায়গায় বিজেপির অভ্যন্তরীণ বিবাদ রীতিমতো বড়সড় আকার ধারণ করছে। বিজেপির গোষ্ঠীকোন্দলকে কেন্দ্র করে হুগলির গোঘাটে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে মারধরের অভিযোগ উঠেছে বিজেপিরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষই গোঘাট থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানা যাচ্ছে।

অভিযোগ, শুক্রবার বিকেলে সাওড়া পঞ্চায়েতে সরকারি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি কর্মীরা। সেখানে ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারকও। অভিযোগ, অনুষ্ঠান শেষে পঞ্চায়েতের বাইরে বিজেপি কর্মীদের নিজেদের মধ্যেই সংঘর্ষ বেধে যায়। প্রাক্তন বিধায়কের অভিযোগ, ৪মের পর যারা বিজেপি করছে, তারা পঞ্চায়েতে তোলাবাজি ও দুর্নীতি করছে। তিনি দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে মারধর ও হেনস্তা করেছে। নব্য বিজেপি নেতাকর্মীরাই এই কাজ করেছে বলে দাবি তাঁর।

যদিও প্রাক্তন বিধায়ক যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের পালটা দাবি, আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সাওড়ায় পরিবর্তন করেছি। বিধানসভা নির্বাচনের আগে প্রচার থেকে মিটিং মিছিলে প্রাক্তন বিধায়ককে দেখা যায়নি। এখন দল ক্ষমতায় আসতেই তিনি প্রভাব বিস্তার করতে চাইছেন। বিরোধী দলের লোকজন জড়ো করে সাওড়াকে উত্তপ্ত করতে চাইছেন। তাঁকে কেউ মারধর করেনি।

যদিও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার বলেন, তৃণমূল ও সিপিএম-এর লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ আইনত ব্যবস্থা নেবে। এদিকে সিপিএম নেতৃত্বের দাবি, এর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।

-পার্থ রাহা

 

Read more!
Advertisement
Advertisement