Advertisement

প্রধান, উপ-প্রধানের পদত্যাগের পরেই ফুটল পদ্ম, ভোটাভুটিতে জুনবেদিয়া পঞ্চায়েত জয় বিজেপির

পঞ্চায়েত ভোটের এখনও দেরি রয়েছে। তার আগেই একের পর এক পঞ্চায়েত খুইয়ে শক্তি হারাচ্ছে তৃণমূল। এবার ঘাসফুলের হাতছাড়া হল বাঁকুড়ার জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েত।

বিশাল দাস
  • বাঁকুড়া,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 5:43 PM IST
  • একের পর এক পঞ্চায়েত খুইয়ে শক্তি হারাচ্ছে তৃণমূল।
  • ঘাসফুলের হাতছাড়া হল বাঁকুড়ার জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েত।
  • 29 আসনের এই গ্রাম পঞ্চায়েত এতদিন ছিল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে।

পঞ্চায়েত ভোটের এখনও দেরি রয়েছে। তার আগেই একের পর এক পঞ্চায়েত খুইয়ে শক্তি হারাচ্ছে তৃণমূল। এবার ঘাসফুলের হাতছাড়া হল বাঁকুড়ার জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েত। 

29 আসনের এই গ্রাম পঞ্চায়েত এতদিন ছিল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে। কিন্তু প্রধান এবং উপ-প্রধান পদাধিকারীদের পদত্যাগের পরই তৈরি হয় নতুন সমীকরণের সম্ভাবনা। শূন্য হয়ে যায় প্রধান ও উপ-প্রধানের পদ। আর সেই শূন্যতা পূরণ করতেই প্রশাসনিক নিয়ম মেনে আয়োজন করা হয় ভোটাভুটির। সেই ভোটাভুটির ময়দানে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বিজেপি। তৃণমূলের হাত থেকে বেরিয়ে যায় জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েত। ভোটের ফল সামনে আসতেই নতুন প্রধান হিসেবে উঠে আসে রুমা বরাটের নাম। তাঁর সঙ্গে উপ-প্রধান হিসেবে দায়িত্ব পান গৌর মণ্ডল।

নতুন প্রধান রুমা বরাটের কথাতেও উঠে এসেছে মানুষের আস্থার প্রসঙ্গ। তাঁর দাবি, সাধারণ মানুষের সমর্থন এবং আস্থার কারণেই তাঁরা আজ বোর্ড গঠন করতে পেরেছেন। তাঁর বক্তব্য, এলাকার উন্নয়নমূলক কাজ থমকে ছিল। তাই দায়িত্ব পাওয়ার পর প্রথম লক্ষ্য হবে পঞ্চায়েতের প্রতিটি মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। 

- নির্ভীক চৌধুরী

 

Read more!
Advertisement
Advertisement