Advertisement

বারুইপুরে BJP কর্মীকে নৃশংস খুন, TMC-র সঙ্গে ছক কষেই? এখনও পর্যন্ত যা খবর

ফোন করে বাপি প্রামাণিককে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপরই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বাপিকে। আর এই ঘটনায় অভিযোগ গিয়েছে তৃণমূলের দিকে। এলাকাবাসীদের একাংশের দাবি, তৃণমূলই এই খুন করিয়েছে। পুজো কমিটি নিয়ে ঝামেলার জন্যই এই খুন হয়েছে। পিটিয়ে খুন করা হয়েছে বাপিকে। 

বারুইপুরে বিজেপি কর্মী খুনবারুইপুরে বিজেপি কর্মী খুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 11:18 AM IST
  • ফোন করে বাপি প্রামাণিককে ডেকে নিয়ে যাওয়া হয়
  • এই ঘটনায় অভিযোগ গিয়েছে তৃণমূলের দিকে
  • তৃণমূলই এই খুন করিয়েছে

রাজ্যে খুন এক বিজেপি কর্মী। ঘটনা বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকার। মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করে এসেছেন বলে খবর। 

পরিবারের অভিযোগ, ফোন করে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপরই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বাপিকে। আর এই ঘটনায় অভিযোগ গিয়েছে তৃণমূলের দিকে। 

এলাকাবাসীদের একাংশের দাবি, তৃণমূলই এই খুন করিয়েছে। পুজো কমিটি নিয়ে ঝামেলার জন্যই এই খুন হয়েছে। পিটিয়ে খুন করা হয়েছে বাপিকে। 

আবার একটি ভিন্ন মতও রয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, এই খুনের নেপথ্যে তৃণমূল রয়েছে ঠিকই। তবে এর পিছনে বিজেপি নেতারও হাত রয়েছে। এক্ষেত্রে আঙুল উঠছে এলাকার বিজেপি নেতা সুজন মণ্ডলের দিকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়েছে। 

দীর্ঘদিনের বিজেপি কর্মী
পরিবারের দাবি, বাপি প্রামাণিক দীর্ঘদিনের বিজেপি কর্মী। বিজেপির হয়ে সক্রিয় রাজনীতি করতেন। এমনকী ভারতীয় জনতা পার্টি করার জন্য তিনি ১০ বছর ঘরছাড়া ছিলেন। 

আর সেই পুরনো বিজেপি কর্মীকেই খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী এই ঘটনায় নাম জড়িয়ে গিয়েছে বিজেপিরও। 

যদিও বিষয়টা নিয়ে এখনও মুখ খুলতে চায়নি পুলিশ। শুধু জানা গিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে। 

 

Read more!
Advertisement
Advertisement