Advertisement

ক্ষুদিরামকে নিয়ে কী প্ল্যান? 'কয়েকদিন আগে অমিত শাহ ফোন করেছিলেন...' জানালেন শুভেন্দু

Suvendu Adhikari at keshpur: কেশপুরের মোহবনীতে গিয়ে ক্ষুদিরাম বসুকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কথা পড়ি। কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার কথা সেভাবে আমরা সিলেবাসে পাই না।

ক্ষুদিরাম বসুকে নিয়ে শুভন্দুকে ফোন করেছিলেন অমিত শাহক্ষুদিরাম বসুকে নিয়ে শুভন্দুকে ফোন করেছিলেন অমিত শাহ
Aajtak Bangla
  • কেশপুর,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 2:30 PM IST
  • ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে কেশপুরের মোহবনীতে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।
  • কেশপুর যাওয়ার সময় কপ্টার বিভ্রাটে পড়লেও শেষমেশ গাড়িতে করে সড়কপথেই মোহবনী পৌঁছান মুখ্যমন্ত্রী।
  • কেশপুরকে নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে কেশপুরের মোহবনীতে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। এদিন কেশপুর যাওয়ার সময় কপ্টার বিভ্রাটে পড়লেও শেষমেশ গাড়িতে করে সড়কপথেই মোহবনী পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে কেশপুরকে নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান CM।

নিজেকে ভূমিপুত্র পরিচয় দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এখানে আমাকে অনেক কাজ করতে হবে। কারণ ৩৪ বছর কমিউনিস্ট ও পরের ১৫ বছর তৃণমূলের রাজত্বে না দেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের প্রাপ্য সম্মান, না তুলে ধরেছে রাষ্ট্রবাদের অতীত ইতিহাস। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কথা পড়ি। কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার কথা সেভাবে আমরা সিলেবাসে পাই না। নতুন প্রজন্মের কাছে তাঁদের কথা তুলে ধরতে পারিনি।"

তিনি বলেন, "কেন ক্ষুদিরাম বসুকে ১১ অগাস্ট প্রাণ দিতে হয়েছিল, কেন এক হাতে জাতীয় পতাকা ও অন্য হাতে শঙ্খ নিয়ে মাতঙ্গিনী হাজরাকে দেহ রাখতে হয়েছিল, তা  আজ কেউ জানে না। আমরা এগুলি তুলে ধরতে পারিনি।"

মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকদিন আগে অমিত শাহের কাছ থেকে একটা ফোন পাই। তিনি প্রশ্ন করেন, 'ক্ষুদিরাম বসুর পৈত্রিক ভিটেবাড়ি ভগ্ন হয়ে রয়েছে, তুমি কি এই ব্যাপারে কোনও পরিকল্পনা করেছ?' আমি অমিত শাহকে জানাই, '১১ অগাস্ট, সেখানে যাবো। আমার অনেক কিছু পরিকল্পনা রয়েছে।' অমিত শাহ পাল্টা আমায় বলেন, 'এটা তোমাকে করতেই হবে'।"

এরপরেই শুভেন্দু অধিকারী মোহবনী নিয়ে একাধিক পরিকল্পনার কথাও জানান। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মোহবনী ডেভলপমেন্ট অথরিটিকে ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, "ক্ষুদিরাম বসুর পৈত্রিক ভিটে সংস্কার ও এখানে একটি গ্যালারি, মিউজিয়াম, একটি লেজার শো-এর ব্যবস্থা করা হবে। এছাড়াও যারা বাইরে থেকে আসবেন তাঁদের জন্য একটি থাকার আবাস তৈরি করা হবে। এক্ষেত্রে কোনও অর্থের অভাব হবে না।"

মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক ভাবে এই কাজের জন্য ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু যা পরিকল্পনা রয়েছে, তাতে ৫ কোটি টাকা যথেষ্ট নয়। পরে আরও অর্থ বরাদ্দ করা হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement