Advertisement

Suvendu Adhikari: ডায়মন্ড হারবারে শুভেন্দু পৌঁছতেই ছুটে গেলেন TMC বিধায়ক, দলের অনুমতি ছাড়াই সাক্ষাৎ?

শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করতে পৌঁছন শনিবার দুপুরে। মুখ্যমন্ত্রী পৌঁছতেই তাঁর সঙ্গে দেখা করতে ছুটে যান তৃণমূলের বিধায়ক পান্নালাল হালদার। দলের থেকে অনুমতি মিলল?

পান্নালাল হালদার (বাঁ দিকে), শুভেন্দু অধিকারী (ডান দিকে)পান্নালাল হালদার (বাঁ দিকে), শুভেন্দু অধিকারী (ডান দিকে)
Aajtak Bangla
  • ডায়মন্ড হারবার ,
  • 16 May 2026,
  • अपडेटेड 3:04 PM IST
  • ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর
  • তাঁর সঙ্গে দেখা করতে ছুটে যান তৃণমূলের বিধায়ক
  • দলের থেকে অনুমতি মিলল?

ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। হিংসা বন্ধ ও উন্নয়নের দাবি জানিয়েছেন তিনি। শোরগোল পড়ে গিয়েছে ঘটনায়। 

ডায়মন্ড হারবার রাজনৈতিক মহলে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর 'ডায়মন্ড হারবার মডেল'-এ কেউ আঁচড় কাটতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ভোটের ফলপ্রকাশের আগে। সেখানকার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী ২১ তারিখ রয়েছে পুনর্নির্বাচন। এর মাঝেই সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। 

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর। আর প্রথম জেলা সফর ঘিরেই তুঙ্গে উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে এদিন স্বাগত জানাতে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নলাল হালদার। তিনি বলেন, 'বৈঠকে নয়, উনি আমাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছেন। আর সেই কারণেই আমি এসেছি। একজন মুখ্যমন্ত্রী আসছেন। আমি মনে করি, একজন বিধায়ক হিসাবে আমার তাঁকে স্বাগত জানানো উচিত।'

তাঁকে কি দল অনুমতি দিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে? পান্নালাল হালদার বলেন, 'দলের অনুমতি নয়। মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারে আসছেন। উনি আমাকে ব্যক্তিগত ভাবে বলেছেন, আমি সেই কারণেই যাব। আমি তাই ওঁর সঙ্গে দেখা করে চলে আসব।'

ডায়মন্ড হারবারে পুলিশ ও প্রশাসনের সঙ্গে মেগা বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব। থাকবেন ADG আইন শৃঙ্খলা ও ADG দক্ষিণবঙ্গ।

 

Read more!
Advertisement
Advertisement