Advertisement

Annapurna Yojana Next Payment Date: অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি কবে ঢুকবে অ্যাকাউন্টে? তারিখ জানালেন শুভেন্দু

এদিন দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবির পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন ও পরিষেবা কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি বেশ কয়েক জনের হাতে সরকারি প্রকল্পের সহায়তা সরাসরি তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ মহিলার নাম অন্নপূর্ণা যোজনার জন্য নথিভুক্ত হয়েছে।

 ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন
Aajtak Bangla
  • ফলতা,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 2:24 PM IST

বিজেপি সরকারের তরফে রাজ্যের সমস্ত জেলায় শুরু হয়েছে 'জনকল্যাণ শিবির’। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৫৪ টি প্রকল্পের পরিষেবা দেওয়ার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি শিবিরেই উপচে পড়ছে মানুষের ভিড়। জনসাধারণের সুবিধার্থে আরও একদিন বাড়ানো হলো এই শিবিরের সময়সীমা। আগামী ১৮ জুন, বৃহস্পতিবার পর্যন্ত ‘জনকল্যাণ শিবির’ চলবে বলে ফলতায় জনকল্যাণ শিবির থেকে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়েও জরুরি খবর দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবির পরিদর্শনে আসেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন ও পরিষেবা কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি বেশ কয়েক জনের হাতে সরকারি প্রকল্পের সহায়তা সরাসরি তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ মহিলার নাম অন্নপূর্ণা যোজনার জন্য নথিভুক্ত হয়েছে। জুনের টাকা ১ জুলাই অ্যাকাউন্টে ঢুকে যাবে।

এদিন ফলতার শিবির থেকে শুভেন্দু বলেন, সময়ের অভাবে অঞ্চলে অঞ্চলে করা যায়নি শিবির। তাই বিশাল লাইন পড়ছে শিবিরগুলিতে। রাজ্যবাসী এই সরকারের উপর আস্থা, ভরসা রেখেছেন। এই সরকার সমস্ত কল্যাণকর কর্মসূচি পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পেতে পারেন, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়,‘ সমস্ত প্রকল্প যাতে রাজ্যবাসী কোনও রকম দুর্নীতি ছাড়াই পেতে পারে তা সুনিশ্চিত করছে এই সরকার।’


এরপরেই শুভেন্দু বলেন, ‘১ জুলাই ৩০০০ টাকা করে পেয়ে যাবেন, যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে ফর্ম ফিলআপ করুন।' অন্নপূর্ণা যোজনায় কেন ফর্ম ছাপিয়ে, তথ্য যাচাই করে উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করা হচ্ছে, তার ব্যখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে প্রায় সাড়ে চার হাজার পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়েছেন। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে ১৭৩ জন পুরুষ এই টাকা তুলেছেন। পুলিশ, সিআইডি তদন্ত করছে। মা-বোনেদের হকের টাকা লুট করেছে।’ 

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকেছে। এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ মা-বোনেরা নাম নথিভুক্ত করেছেন। তাঁদের তথ্য যাচাই করে পোর্টালে আপলোড করা হয়েছে। তাঁরা ১ তাঁরা জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
 

Read more!
Advertisement
Advertisement