Advertisement

সোদপুরে CPIM কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এলাকায় চাঞ্চল্য

রাস্তায় ফেলে এক CPIM কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মী ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর নাটাগড়ের তরুণপল্লী এলাকায়।

সোদপুরে CPIM কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধেসোদপুরে CPIM কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
প্রীতম ব্যানার্জী
  • সোদপুর,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 9:11 PM IST
  • এক CPIM কর্মীকে মারধর করার অভিযোগ বিজেপির কর্মী ও তার দলবলের বিরুদ্ধে।
  • ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুর নাটাগড়ের তরুণপল্লী এলাকায়।
  • রাস্তায় ফেলে ওই সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি।

ফের এক CPIM কর্মীকে মারধর করার অভিযোগ বিজেপির কর্মী ও তার দলবলের বিরুদ্ধে।  রাস্তায় ফেলে ওই সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার অন্তর্গত সোদপুর নাটাগড়ের তরুণপল্লী এলাকায়।

সিপিআইএম-এর পানিহাটি  ৩৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর শাখার সম্পাদক, পেশায় বিমা কোম্পানির এজেন্ট বিপ্লব কীর্তনিয়ার অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিনি যখন কাজ সেরে বাড়ি ফেরার সময় তরুণপল্লী মোড় এলাকায় অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন, তখনই এলাকার এক বিজেপি কর্মী দলবল নিয়ে তাঁর উপর হামলা চালায়। মারধরের জেরে মাথায় গুরুতর আঘাত পান বিপ্লববাবু। তাঁকে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

বিপ্লব জানান, বিজেপির সবাই নয়, গত কয়েকদিন ধরে একজনই ক্রমাগত হুমকি দিচ্ছিল তাঁকে। ঘটনার দিন রাস্তায় পেয়ে দলবল নিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। সিপিআইএম নেতা তথা পানিহাটি ৩ নম্বর এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ বোসের অভিযোগ, রাজ্যে সরকার বদলের পর প্রায় সর্বত্র সিপিআইএম কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

- দীপক দেবনাথ
 

 

Read more!
Advertisement
Advertisement