Advertisement

Friday Weather Rain Alert: শুক্রবার কলকাতায় আরও বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি? দুর্যোগের পূর্বাভাস

সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঘূর্ণিঝড় আকভানের কারণে নভেম্বরেও ভাসছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আগামিকাল দুপুরে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। তার আগে থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গিয়েছে বাংলার জেলায় জেলায়।

ঘূর্ণিঝড় আকভানের দাপটে বাড়ছে বৃষ্টিঘূর্ণিঝড় আকভানের দাপটে বাড়ছে বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 7:00 PM IST

ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান। পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই তীব্র ঘূর্ণিঝড় ১২ কিলোমিটার গতিতে ক্রমশ অগ্রসর হচ্ছে স্থলভাগের দিকে। আবহাওয়া দফতর থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, চেন্নাই থেকে ৫৮০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে, ওড়িশা গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। শুক্রবার দুপুরে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশে এবং গোপালপুরের পূর্ব দিক ঘেঁষে ওড়িশা উপকূল অতিক্রম করা সম্ভাবনা আকভানের। স্থলভাগ অতিক্রম করার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকার কথা ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ইতিমধ্যেই উত্তর অন্ধপ্রদেশ, ইয়ামান ও দক্ষিণ ওড়িশা উপকূলের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঘূর্ণিঝড় আকভানের কারণে নভেম্বরেও ভাসছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আগামিকাল দুপুরে ল্যান্ডফল হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। তার আগে থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গিয়েছে বাংলার জেলায় জেলায়। বৃহস্পতিবার  বিকেলে আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিপথ সম্পর্কে জানান। তিনি বলেন, 'ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। পুরী থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব প্রায় ৪৯০ কিলোমিটার।আগামিকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছাকাছি ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।' হাওয়া অফিস জানিয়েছে, স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। স্থলভাগে প্রবেশের পর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। এদিকে ঘর্ণিঝড়ের প্রভাবে  আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে সতর্কতা
 ২০ নভেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সময় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে ২১ তারিখ ও তার পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

শনিবার থেকে কমবে বৃষ্টির দাপট
শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।  তবে শনিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। বিক্ষিপ্তভাবে এক-দু’টি জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আকভানের প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।  শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা। ওই দিন রাত থেকেই উত্তরবঙ্গের সমতল ও ডুয়ার্স এলাকায় তাপমাত্রা কমতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী ২১ নভেম্বর সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্রে সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

কলকাতা নিয়ে পূর্বাভাস
বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টা কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি আজ রাত ও আগামিকাল সকালের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কয়েক পশলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। আকাশ মূলত মেঘলা থাকবে।  মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

কবে থেকে আবহাওয়ার উন্নতি?
আকভানের প্রভাবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ থাকার আশঙ্কা। তবে ২৪ ও ২৫ তারিখ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা। মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। সেদিন থেকে আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করতে পারে। অর্থাৎ বৃষ্টির পর্ব কাটিয়ে ধীরে ধীরে শীতের আমেজ ফেরার অপেক্ষা।
 

Read more!
Advertisement
Advertisement