Advertisement

Weather Update: ঘূর্ণিঝড় 'আকভানে'র প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, এই জেলাগুলিতে ভারী বর্ষণ

IMD Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও। আগামী ১৯ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

কবে কোথায় ঝড়-বৃষ্টি?কবে কোথায় ঝড়-বৃষ্টি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 9:19 PM IST
  • বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’।
  • প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও।
  • কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

IMD Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও। আগামী ১৯ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ২১ নভেম্বর পর্যন্ত জারি রয়েছে সতর্কতা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

মৌসম ভবনের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার সন্ধ্যার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে।  

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি বাড়তে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হয়নি। আপাতত উত্তরবঙ্গে বড় কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। তাই ১৯ ও ২০ নভেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে মৌসম ভবন। 

ওড়িশাতেও ভারী বৃষ্টির আশঙ্কা
ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরে সেটি অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে পারে। ওড়িশার একাধিক জেলায় ১৮ নভেম্বর হলুদ সতর্কতা জারি হয়েছে। ১৯ নভেম্বর পুরী, গঞ্জাম ও গজপতিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা রয়েছে। ২০ নভেম্বর গঞ্জাম, গজপতি ও কোরাপুট-সহ কয়েকটি জেলায় ফের কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আপাতত ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। 

Read more!
Advertisement
Advertisement