Advertisement

Cyclone Update: ২২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়, ল্যান্ডফল, বৃষ্টির সব আপডেট

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

সাইক্লোনের আপডেটসাইক্লোনের আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 11:10 PM IST
  • বিভিন্ন আবহাওয়া মডেলে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত।
  • মৌসম ভবন এখনও নিশ্চিত করেনি।

বর্ষা বিদায়ের আগে কি ঘূর্ণিঝড়? এখনও গভীর নিম্নচাপের সম্ভাবনার কথাই বলছে ভারতের মৌসম ভবন। তবে আবহাওয়ার একাধিক মডেলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলেছে। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কার মতে, ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৫ সেপ্টেম্বরের সকালের মধ্যে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে ওই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে অর্ণব। বাংলাদেশ করেছে এই নামকরণ।

আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, ১৯ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হবে সুস্পষ্ট নিম্নচাপ। ২১ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২২ সেপ্টেম্বর তৈরি হবে গভীর নিম্নচাপ।
২২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৪ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়তে পারে। এমনকি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব থাকতে পারে।

সম্ভাব্য ল্যান্ডফল নিয়ে পূর্বাভাস দিয়েছেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। তাঁর মতে, উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকা। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অংশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা।

ভারতের মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় নিশ্চিত করেনি। বরং গভীর নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলছে। তাদের পূর্বাভাস, রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

কবে কোন জেলায় বৃষ্টি?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে দু’-এক জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
 

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement