Advertisement

Weather Update till Kali Puja: সপ্তাহান্তেই ৪ ডিগ্রি পারদ পতন, কালীপুজোতেও বৃষ্টি হবে? জানুন ৭ দিনের আবহাওয়া আপডেট

হাওয়া অফিস বলছে, কালীপুজোর পরেই ধীরে ধীরে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। তবে চলতি সপ্তাহেই পারদ পদনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিক বুধবার সকালেই শহর কলকাতার মুখভার। সঙ্গে বৃষ্টিও হচ্ছে। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর, তবে দিনভর আকাশ মেঘলা থাকার এবং বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  মুরাসুর প্রভাব কলকাতায় চলছে বৃষ্টি মুরাসুর প্রভাব কলকাতায় চলছে বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2026,
  • अपडेटेड 11:58 AM IST

হাওয়া অফিস বলছে, কালীপুজোর পরেই ধীরে ধীরে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। তবে চলতি সপ্তাহেই পারদ পদনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিক বুধবার সকালেই শহর কলকাতার মুখভার। সঙ্গে বৃষ্টিও হচ্ছে।  যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর, তবে দিনভর আকাশ মেঘলা থাকার এবং বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

হাওয়া অফিস কী বলছে?
পূর্বাভাস মতো ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি প্রভাব পড়েনি কলকাতা-সহ রাজ্যের  উপকূলবর্তী এলাকায় । তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে একাধিক জেলায় । যদিও আজ থেকে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ তবে কালীপুজোতে বৃষ্টির একটা প্রচ্ছন্ন সম্ভাবনা রয়েছে ৷ কারণ, আজ থেকে ৮ নভেম্বর রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও ৯ তারিখ অর্থাৎ, সোমবার থেকে ফের হাওয়া বদল হতে পারে। তবে সপ্তাহান্ত থেকেই নামতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ অনুভূত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শক্তিক্ষয়ের পর ঘূর্ণিঝড় মুরাসু বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে ৷ তার সরাসরি প্রভাব না পড়লেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইমতো বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ। কোনও কোনও জেলায় বৃষ্টিও শুরু হয়েছে। চলতি সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। যার জেরে কালীপুজোর পর থেকে ফের ফিরতে পারে হাঁসফাঁস করা গরম। ১২ নভেম্বর অর্থাৎ, বৃহস্পতিবারের পর থেকে ফের আবহাওয়া শুষ্ক হওয়ার পূর্বাভাস । তখন থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। ইতিমধ্যে কলকাতার তুলনায় জেলায় পারদ নিচের দিকে । তবে এখনও শীতের আগমনীর কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস।

Advertisement

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সতর্কতা জারি নেই। এরপর আগামী ৯ নভেম্বর থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি কলকাতা। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো পর্যন্ত তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে রাতের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি মিলতে পারে। 

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গেও আজ থেকে মোটের উপর শুষ্ক আবহাওয়ায় থাকবে । রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই । তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।  

কলকাতার আবহাওয়া
বুধবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কোনও কোনও এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহে বেশ কিছুটা কমতে পারে কলকাতার তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৫-৩১ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।  অর্থাৎ এখনই শহরে শীতের জোরালো অনুভূতি তৈরি না হলেও সপ্তাহান্তে পারদ নামলে আবহাওয়া কিছুটা আরামদায়ক হতে পারে।


 

Read more!
Advertisement
Advertisement