Advertisement

Heavy Rain Weather Alert: রাতেই স্থলভাগে ঢুকছে গভীর নিম্নচাপ,শনিবার পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা?

বঙ্গোপসাগরে আগেই তৈরি হয়েছে নিম্নচাপ। বর্তমানে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার ভোর শুরু হয়েছে বৃষ্টির মধ্যে দিয়েই। হাওয়া অফিস আগেই জানিয়ছিল, চলতি সপ্তাহ জুড়ে চলবে ঝড়বৃষ্টি। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বাংলার ২৩ জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও সতর্কতাদক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও সতর্কতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2026,
  • अपडेटेड 9:45 AM IST

বঙ্গোপসাগরে আগেই তৈরি হয়েছে নিম্নচাপ। বর্তমানে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার ভোর শুরু হয়েছে বৃষ্টির মধ্যে দিয়েই। হাওয়া অফিস আগেই জানিয়ছিল, চলতি সপ্তাহ জুড়ে চলবে ঝড়বৃষ্টি। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে  বাংলার ২৩ জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নিম্নচাপের বর্তমান অবস্থান
 মঙ্গলবার সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। এদিন ভোর রাত থেকে কলকাতা সহ পার্শবর্তী এলাকা ও বহু জেলায় তুমুল বৃষ্টি চলছে। এর মাঝে বৃষ্টি নিয়ে ফের নতুন আপডেট দিল আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপের জেরে আজ থেকে টানা ৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।  আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। যার জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী,  ২৩ সেপ্টেম্বর, ভোর ৫:৩০-এ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে।  এই গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১২ কিমি গতিতে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর ভারতীয় সময় ভোর ৫:৩০-এ এটি ১৮.০° উত্তর অক্ষাংশ ও ৮৪.৭° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি একই অঞ্চলে অবস্থান করছিল। এই অবস্থানটি কলিঙ্গপত্তনম (অন্ধ্রপ্রদেশ)-এর পূর্ব-দক্ষিণ-পূর্বে প্রায় ৭০ কিমি, গোপালপুর (ওড়িশা)-এর দক্ষিণে ১৫০ কিমি, পুরী (ওড়িশা)-এর দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ২৩০ কিমি এবং বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ)-এর পূর্ব-উত্তর-পূর্বে ১৫০ কিমি দূরে অবস্থিত। এর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার এবং ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর রাতের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এটি কলিঙ্গপত্তনমের কাছাকাছি এলাকা দিয়ে গভীর নিম্নচাপ হিসেবে উপকূল অতিক্রম করতে পারে। হাওয়া অফিসের রিপোর্ট অনুসারে, বুঝবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর, বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী কোনও এলাকায় দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। 

Advertisement

দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি কতদিন চলবে?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বুধবার থেকে বাড়বে দুর্যোগ। ২৩ সেপ্টেম্বর আরও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে, দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। পুরুলিয়া, বীরভূম, হাওড়ার একাংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যেই, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই ৪ জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তেমনই দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইবে ঝোড়ো হাওয়া।

উপকূলে বিশেষ সতর্কতা
উপকূলে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। সেইকারণে পর্যটকদের সতর্ক করেছে দিঘার প্রশাসন। একই সঙ্গে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।  বুধবার পর্যন্ত, সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরই সঙ্গে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় পর্যটকদের সমুদ্রে বেশি দূরে না যাওয়ার কথা জানিয়ে মাইকিং করছে পুলিশ। এই দুর্যোগের কারণ শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে
দক্ষিণবঙ্গের পাশাশি আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিঙে হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 

কলকাতায় বৃষ্টি
এই নিম্নচাপের জেরে আজ থেকে কলকাতাতেও বাড়বে বৃষ্টি। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সারাদিন। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া। শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টির দাপট।

Read more!
Advertisement
Advertisement