Advertisement

দিঘায় হোটেলে খরচ বাড়ছে, LPG সঙ্কটে কী প্রভাব? খোঁজ নিল bangla.aajtak.in

হরমুজ প্রণালী দিয়ে গ্যাসের গ্যাসের জাহাজ আসতে না পারাতেই দেশজুড়ে সঙ্কট দেখা গিয়েছে LPG-র। বেঙ্গালুরু, মুম্বইতে প্রতি পাঁচটির মধ্যে একটি রেস্তোরাঁ বন্ধের মুখে। সেই আঁচ এবার এসে পড়েছে দিঘাতেও।

হোটেলে LPG সিলিন্ডারের সঙ্কটহোটেলে LPG সিলিন্ডারের সঙ্কট
কিশোর শীল
  • দিঘা,
  • 11 Mar 2026,
  • अपडेटेड 11:27 AM IST
  • সদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার বাঙালির প্রিয় দিঘাতেও!
  • গ্যাসের গ্যাসের জাহাজ আসতে না পারাতেই দেশজুড়ে সঙ্কট দেখা গিয়েছে LPG-র।
  • দিঘাতে LPG গ্যাস সিলিন্ডারের কী অবস্থা?

সদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার বাঙালির প্রিয় দিঘাতেও! সৌজন্যে LPG সিলিন্ডারের সংকট। হরমুজ প্রণালী দিয়ে গ্যাসের গ্যাসের জাহাজ আসতে না পারাতেই দেশজুড়ে সঙ্কট দেখা গিয়েছে LPG-র। বেঙ্গালুরু, মুম্বইতে প্রতি পাঁচটির মধ্যে একটি রেস্তোরাঁ বন্ধের মুখে। সেই আঁচ এবার এসে পড়েছে দিঘাতেও।

দিঘাতে LPG গ্যাস সিলিন্ডারের কী অবস্থা?

দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী এই প্রসঙ্গে bangla.aajtak.in- কে বলেন, "মঙ্গলবার থেকেই কালোবাজারির আভাস দেখা গিয়েছে। ১০০ টাকা বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আগামী দিনে যুদ্ধের সমস্যা না মিটলে ব্যাপক হারে কালোবাজারি হতে পারে।" 

দিঘার হোটেলে খাবারের দাম কি বাড়তে পারে?

সংগঠনের যুগ্ম সম্পাদক এ প্রসঙ্গে জানান,"প্রায় প্রতিটি হোটেলেই এক দু'দিন অন্তর একটি করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দরকার হয়। এখন পর্যন্ত ১০০ টাকা দাম বাড়িয়ে গ্যাস নেওয়া হচ্ছে। কিন্তু গ্যাসের দাম আরও বাড়লে হোটেলের হাতে কিছু করার থাকে না। সেক্ষেত্রে অবশ্যই খাবারের দাম বাড়াতে হবে।"

উল্লেখ্য বিষয় হল, দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের হাতে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকা মিলে মোট ১৩০০-এর বেশি হোটেল রয়েছে। LPG সিলিন্ডার নিয়ে বড়সড় সঙ্কট দেখা দিলে, সরাসরি এই হোটেলগুলিতে প্রভাব পড়তে পারে। পাশাপাশি অন্য যে হোটেলগুলি রয়েছে, সেখানেও খাবারের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

পর্যটকদের পকেটে চাপ

আমবাঙালির কাছে সস্তার ভ্রমণের সেরা অপশন হিসেবে দিঘা অন্যতম। কিন্তু এবার LPG সংকটের জেরে খাবারের দাম বাড়লে দিঘা সফর ব্যয়বহুল হওয়ার আশঙ্কাও থাকছে।

কেন্দ্রের তরফে কী জানানো হল?

কেন্দ্রের তরফে গ্যাস সিলিন্ডারের প্রাচুর্যতা সম্পর্কে আশ্বস্ত করা হয়েছে। ইতিমধ্যেই সরকারের নির্দেশ মতো দেশের ৩ রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদনকারী সংস্থা নিজেদের প্রোডাকশন বাড়িয়েছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্য থেকে LPG কবে আসবে, সেই দিকে না অপেক্ষা করে অস্ট্রেলিয়া, আলজেরিয়া এবং কানাডা থেকে গ্যাস কিনতে চাইছে ভারত।

Advertisement
Read more!
Advertisement
Advertisement