Advertisement

Monday Ashtami Weather Forecast: অষ্টমীতে কলকাতায় বৃষ্টি হবে? কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া? জেনে নিন

প্রথম সপ্তমীতে কলকাতা-সহ জেলায় জেলায় চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি।সপ্তমীর দ্বিতীয় দিনেও আবহাওয়া দফতরের তরফ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে সোমবার অষ্টমী। পুজোর আনন্দে বৃষ্টিপাত বাধা হয়ে দাঁড়াবে কি না, এখন সেই দিকেই নজর বাংলার। তবে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দফতরের ১৮ অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, ১৯ অক্টোবর এবং মঙ্গলবার, ২০ অক্টোবর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে।

বৃষ্টি নিয়ে হাওয়া অফিস কী বলছে জানুনবৃষ্টি নিয়ে হাওয়া অফিস কী বলছে জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2026,
  • अपडेटेड 7:22 PM IST

প্রথম সপ্তমীতে  কলকাতা-সহ জেলায় জেলায় চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি।সপ্তমীর দ্বিতীয় দিনেও আবহাওয়া দফতরের তরফ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে সোমবার অষ্টমী। পুজোর  আনন্দে বৃষ্টিপাত বাধা হয়ে দাঁড়াবে কি না, এখন সেই দিকেই নজর বাংলার। তবে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দফতরের ১৮ অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, ১৯ অক্টোবর এবং মঙ্গলবার, ২০ অক্টোবর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে।

হাওয়া অফিস কী বলছে?
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বিকেল থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অষ্টমী থেকে  একাদশী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।  অষ্টমী থেকে মোটের উপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পাবেন দর্শনার্থীরা। উত্তরবঙ্গেও  অষ্টমী থেকে একাদশী বৃষ্টির কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। পরিষ্কার থাকবে আকাশ। ফলে উত্তর হোক দক্ষিণ, গোটা বাংলাই চুটিয়ে প্যান্ডেল হপিং করতে পারবে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতরের শহরভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, সোমবার, ১৯ অক্টোবর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে। পরে আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, ২০ অক্টোবরও একই ধরনের আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। দুই দিনই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনা কমলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতার অস্বস্তি পুরোপুরি কাটবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
 অষ্টমী থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর পুরোপুরি শুষ্কই থাকতে চলেছে। ফলে পুজোপ্রেমী মানুষ ও দর্শনার্থীরা উৎসবের বাকি দিনগুলিতে আর কোনও রকম বাধা ছাড়াই নির্বিঘ্নে ও স্বস্তিতে ঠাকুর দেখতে বের হতে পারবেন।

উত্তরের পরিস্থিতি
উত্তরের পরিস্থিতি প্রসঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, পুজোর বাকি দিনগুলোতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মোটের ওপর পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অষ্টমী থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আবহাওয়া পুরোপুরি শুষ্ক ও অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement