Advertisement

চতুর্থী থেকে দশমী, কবে কোন জেলায় বৃষ্টি? বাংলায় পড়ুন IMD Weather Bulletin

নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানাল, এই মুহূর্তে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ১১ অক্টোবর এটি আন্দামান সাগরে পৌঁছবে। ১৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জায়গাটা বাংলা থেকে অনেক দূরে। সে কারণে কোনও প্রভাব পড়বে না।

দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনাদুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Oct 2026,
  • अपडेटेड 11:09 PM IST
  • পুজোয় হালকা বৃষ্টির পূর্বাভাস।
  • বুলেটিন দিল আলিপুর আবহাওয়া দফতর।

দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। একদম তারিখ ধরে ধরে আপডেট দিলেন আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান। একটা নিম্নচাপের দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। কিন্তু তার প্রভাব বাংলায় পড়বে না বলে জানাল হাওয়া অফিস। ফলে নিম্নচাপের ভারী বৃষ্টি অন্তত হচ্ছে না। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানাল, এই মুহূর্তে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ১১ অক্টোবর এটি আন্দামান সাগরে পৌঁছবে। ১৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জায়গাটা বাংলা থেকে অনেক দূরে। সে কারণে কোনও প্রভাব পড়বে না। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, পুজোর আবহাওয়ার বুলেটিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

মহালয়া: বেশিরভাগ জায়গায় শুকনো আবহাওয়া। স্থানীয়ভাবে হালকা বৃষ্টি।
১১ থেকে ১৩ অক্টোবর: শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে।
১৪ অক্টোবর (চতুর্থী): উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
১৫ থেকে ১৭ অক্টোবর (পঞ্চমী, ষষ্ঠী, প্রথম সপ্তমী):  কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 
১৮ এবং ১৯ অক্টোবর (দ্বিতীয় সপ্তমী, অষ্টমী): দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
২০ থেকে ২২ অক্টোবর (নবমী, দশমী, একাদশী): দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।

দুর্গাপুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া

মহালয়া: কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি। 
১১ থেকে ১৫ অক্টোবর (প্রথমা থেকে পঞ্চমী): শুষ্ক আবহাওয়া।
১৬ ও ২৭ অক্টোবর: এক-দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
১৮ থেকে ২২ অক্টোবর: শুষ্ক আবহাওয়া।

দুর্গাপুজোয় কলকাতার আবহাওয়া

মহালয়া: আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টি কিছু এলাকায়। 
১১ থেকে ১৩ অক্টোবর: বৃষ্টির পূর্বাভাস নেই। 
১৪ অক্টোবর (চতুর্থী): বিক্ষিপ্ত বৃষ্টি। 
১৫ থেকে ১৭ অক্টোবর (পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী): হালকা থেকে মাঝারি বৃষ্টি। 
১৮ এবং ১৯ অক্টোবর (সপ্তমী, অষ্টমী): কিছু এলাকায় হালকা বৃষ্টি।
২০ অক্টোবর (নবমী): বৃষ্টি হবে না।

Advertisement

Read more!
Advertisement
Advertisement