Advertisement

জেল থেকে জামিনে ফিরেই বিক্ষোভের মুখে দত্তপুকুরের পঞ্চায়েত প্রধান, কাদা ছুড়ে মারার অভিযোগ

দেড় মাস জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর পঞ্চায়েত অফিসে পৌঁছলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আর পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে।

পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভপঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 15 Aug 2026,
  • अपडेटेड 6:21 PM IST
  • দেড় মাস জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর পঞ্চায়েত অফিসে পৌঁছলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান
  • তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা
  • ঘটনার জেরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে

দেড় মাস জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর পঞ্চায়েত অফিসে পৌঁছলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আর পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে, দেড় মাস জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর পঞ্চায়েত অফিসে পৌঁছন পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস। সেখানে ক্ষুব্ধ এলাকাবাসী ও বিজেপি কর্মী সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। মেঘনাথ দাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর দিকে কাদা ছুড়ে মারেন অনেকে। উত্তমমধ্যম দেওয়াও হয় তাঁকে।

বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের আগে এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, মারধর এবং তোলাবাজির ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন এই মেঘনাথ দাস। সেই সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় দেড় মাস জেলে থাকেন তিনি। যদিও জামিনে মুক্তি পেয়ে পঞ্চায়েতে অফিসে ফিরতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। (রিপোর্টার-দীপক দেবনাথ)

 

 

Read more!
Advertisement
Advertisement