Advertisement

TMC Panchayat: কত দুর্নীতি? TMC-র পঞ্চায়েত প্রধানকে রাস্তায় কান ধরে ওঠবোস VIRAL

পূর্ব মেদিনীপুরের নৈপুরগ্রামের পঞ্চায়েত প্রধান অরূপ কুমার মাইতিকে ওঠবোস করানো হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত প্রধান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পঞ্চায়েত প্রধান অরূপকুমার মাইতিপঞ্চায়েত প্রধান অরূপকুমার মাইতি
Aajtak Bangla
  • পূর্ব মেদিনীপুর,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 10:02 AM IST
  • পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবোস
  • পঞ্চায়েত স্তরে দুর্নীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ
  • ভিডিওটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা

রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে। একের পর এক কাউন্সিলরকে গ্রেফতার করা হচ্ছে। বাদ নেই পঞ্চায়েতগুলিও। তৃণমূল চালিত পঞ্চায়েত অফিসগুলিতেও ব্যাপক দুর্নীতি উঠে আসছে। এ বার পূর্ব মেদিনীপুরের এক পঞ্চায়েত প্রধানকে রাস্তায় সবার সামনে ওঠবোস করানো হল। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবোস

পূর্ব মেদিনীপুরের নৈপুরগ্রামের পঞ্চায়েত প্রধান অরূপ কুমার মাইতিকে ওঠবোস করানো হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত প্রধান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পঞ্চায়েত প্রধান অরূপকুমার মাইতি

স্থানীয় সূত্রের দাবি, দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। যদিও অভিযোগের সত্যতা এখনও প্রশাসনিকভাবে প্রমাণিত হয়নি, তবুও ভিডিও সামনে আসার পর বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। বিশেষ করে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে।

পঞ্চায়েত স্তরে দুর্নীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ

বিজেপির অভিযোগ, পঞ্চায়েত স্তরে দুর্নীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে। তাদের দাবি, এই ঘটনা রাজ্যের গ্রামাঞ্চলে শাসক দলের বিরুদ্ধে বাড়তে থাকা অসন্তোষেরই প্রতিফলন। বিজেপি নেতৃত্বের বক্তব্য, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই ঘটনাকে নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের একাংশের মতে, পুরো ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং ভাইরাল ভিডিওর প্রেক্ষাপট খতিয়ে দেখা প্রয়োজন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, অভিযোগ সত্য হলে আইনি পথে ব্যবস্থা নেওয়া উচিত, আর অভিযোগ ভিত্তিহীন হলে প্রকৃত তথ্য সামনে আনা দরকার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement