Advertisement

Falta constituency Repoll LIVE: সকাল ১১টা পর্যন্ত ফলতায় ভোটের হার ৪২.৮২ শতাংশ, এখনও পর্যন্ত অশান্তির খবর নেই

আজ ফের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন। গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে এখানে ভোট হয়। কিন্তু এই এলাকার ভোট নিয়ে একাধিক কারচুপির অভিযোগ ওঠে। মেশিনের উপর টেপ লাগানো, আতর লাগানো ও কালি লাগানোর মতো অভিযোগ ওঠে। আর তারপরই এই কেন্দ্রের ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। সিদ্ধান্ত নেওয়া হয় পুনর্নির্বাচনের। সেই মতো আজ ফলতায় আবার ভোট অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারাই মূলত দেখবে যাতে ভোটার সময় কোনও অশান্তি না হয়। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন।

ফলতায় আজ ফের ভোটফলতায় আজ ফের ভোট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 12:42 PM IST
  • আজ ফের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন
  • ত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে এখানে ভোট হয়
  • এই এলাকার ভোট নিয়ে একাধিক কারচুপির অভিযোগ ওঠে
  • ফলতায় সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৪২.৮২ শতাংশ।
  • ফলতায় পুনর্নির্বাচনের দিন খোঁজ পাওয়া গেল না তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান ওরফে পুষ্পাকে। তাঁর বাড়ি এবং দলীয় দফতরের দরজা তালাবন্ধ ছিল। ডাকাডাকির পরেও কেউ ভিতর থেকে দরজা খোলেননি। মাথায় রাখতে হবে, তিনি এই নির্বাচন থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। 
  • সকাল ৯টা পর্যন্ত ফলতায় ভোটদানের হার ২০.৪৭ শতাংশ। এখনও পর্যন্ত শান্তিতেই হচ্ছে ভোট।
  • ফলতায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। মোটের উপর শান্তিতেই হচ্ছে ভোট। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, এর আগে তাঁরা ঠিকমতো ভোট দিতে পারেননি।
  • নির্বাচন কমিশনের নির্দেশে ফলতার আজ পুনর্নির্বাচন। এই কেন্দ্রে ২.৩৬ লক্ষেরও বেশি বৈধ ভোটার রয়েছেন। তার মধ্যে ১.১৫ লক্ষ নারী ভোটার অন্তর্ভুক্ত।
  • অবশেষে শুরু হল ফলতায় ভোটগ্রহণ। প্রচুর সংখ্যায় মানুষ ভোট কেন্দ্রে লাইন দিয়েছেন। 

নিরাপত্তায় কী ব্যবস্থা?

আজ ফলতা বিধানসভার ২৮৫ কেন্দ্রে হবে রিপোল। মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোনও জটিলতা তৈরি হলে সঙ্গে সঙ্গে সমাধানের জন্য তৈরি থাকবে ৩০ ক্যুইক রেসপন্স টিম। পাশাপাশি প্রতিটি বুথের বাইরে একটি এবং ভিতরে দু'টি ওয়েব ক্যাম লাগান হয়েছে। এছাড়া আজ ড্রোন দিয়েও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানা যাচ্ছে।

ফের ভোট

আজ ফের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন। গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে এখানে ভোট হয়। কিন্তু এই এলাকার ভোট নিয়ে একাধিক কারচুপির অভিযোগ ওঠে। মেশিনের উপর টেপ লাগানো, আতর লাগানো ও কালি লাগানোর মতো অভিযোগ ওঠে। আর তারপরই এই কেন্দ্রের ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। সিদ্ধান্ত নেওয়া হয় পুনর্নির্বাচনের। সেই মতো আজ ফলতায় আবার ভোট অনুষ্ঠিত হবে।

এবারের ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারাই মূলত দেখবে যাতে ভোটার সময় কোনও অশান্তি না হয়। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন।

কখন শুরু ভোটগ্রহণ?
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে খবর। 

সরে দাঁড়িয়েছেন 'পুষ্পা'
একটা সময় ফলতা এবং তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গির খান সমার্থক হয়ে গিয়েছিলেন। লক্ষ লক্ষ লিড দিয়ে জিতিয়েছেন দলকে। এবারের ভোটে দলের প্রার্থীও ছিলেন। কিন্তু ৪ তারিখ বিজেপি ২০০-এর বেশি সিটে জিতে আসার পর বদলে গিয়েছে ফলতার রাজনৈতিক পরিস্থিতি। চারিদিকে তৃণমূল বিরোধিতার স্বর তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে সরে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন জাহাঙ্গির খান। তিনি লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

আর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দাপুটে জাহাঙ্গিরের এই সিদ্ধান্তেই তোলপাড় পড়ে গিয়েছে। কেন তিনি দলের অসময়ে সরে দাঁড়ালেন তাই নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন অভিষেকও।

 

Read more!
Advertisement
Advertisement