Advertisement

Crime News: অষ্টমীর রাতে স্ত্রীকে বলি দিয়ে বাবাকে খুন, বাংলায় তন্ত্রচর্চা? আতঙ্কে কাঁটা বাঁকুড়া

Tantra Charcha: অষ্টমীর রাতে বাঁকুড়া জেলার দামোদর নদীর তীরে অবস্থিত লালবাবা মনাচর এলাকায় ভয়াবহ তন্ত্রচর্চার অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।

অষ্টমীর রাতে স্ত্রীকে বলি দিয়ে বাবাকে খুন! বাংলাতেই ভয়াবহ তন্ত্রচর্চা? অষ্টমীর রাতে স্ত্রীকে বলি দিয়ে বাবাকে খুন! বাংলাতেই ভয়াবহ তন্ত্রচর্চা?
Aajtak Bangla
  • বাঁকুড়া,
  • 20 Oct 2026,
  • अपडेटेड 12:53 PM IST
  • অষ্টমীর রাতে খোদ বাংলার এক জেলায় ভয়াবহ তন্ত্রচর্চার অভিযোগ।
  • বাঁকুড়ায় স্ত্রীকে বলি দেওয়ার পর বাবাকে খুন করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।
  • স্থানীয়দের দাবি, তাঁদের বাড়িতে এক তান্ত্রিকও আসতেন।

অষ্টমীর রাতে খোদ বাংলার এক জেলায় ভয়াবহ তন্ত্রচর্চার অভিযোগ। বাঁকুড়ায় স্ত্রীকে বলি দেওয়ার পর বাবাকে খুন করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, হাতে ছুরি নিয়ে গ্রামে কার্যত দাপিয়ে বেড়ায় অভিযুক্ত। সোমবার রাতে বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকার দামোদর নদীর তীরে অবস্থিত লালবাবা মনাচর এলাকায় এই নৃশংস ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মঙ্গল চৌধুরী। দাবি করা হচ্ছে, সে প্রথমে নিজের আঙুল কেটে নেয়। এরপর বাড়ির ভিতরে নিজের স্ত্রীকে বলি দিয়ে তাঁর মাথা মন্দিরে ত্রিশূলের সামনে রেখে দেন বলে অভিযোগ। মৃত স্ত্রীর নাম রুম্পা চৌধুরী (৩৯)। পরে নিজের বাবা রাজেন্দ্র চৌধুরীকে (৬০ বছরের বেশি) খুন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর হাতে ছুরি নিয়ে গ্রামে ঘুরে বেড়াতে শুরু করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। অভিযুক্তকে বাগে আনতে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয়। যদিও শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ দুটি মৃতদেহও নিজেদের হেফাজতে নিয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ও তাঁর স্ত্রী বাড়ির ঠাকুরঘরে নিয়মিত পুজো করতেন। স্থানীয়দের  দাবি, তাঁদের বাড়িতে এক তান্ত্রিকও আসতেন। ফলে এই ঘটনায় কোনও কালাজাদু বা কুসংস্কারের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। যদিও খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

একই পরিবারের দু’জনের মৃত্যুতে গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কেন এমন ঘটনা ঘটল, তার উত্তর খুঁজছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement