Advertisement

Toto Theft: চালকের মুখে কী একটা স্প্রে করল, তারপরেই টোটো নিয়ে পালাল যাত্রীরা, মুর্শিদাবাদে চাঞ্চল্য

বাড়িতে চুরি, মন্দিরে চুরি অথবা ব্যাঙ্কে চুরির ঘটনা প্রায়শয়ই দেখা ও শোনা যায়। তবে মুর্শিদাবাদের জঙ্গিপুর এবার প্যাসেঞ্জারই ছিনতাই করে পালাল টোটো। বাধা দিতে গিয়ে আক্রান্ত টোটো চালক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

 যাত্রী সেজে টোটোয় উঠে ছিনতাই! যাত্রী সেজে টোটোয় উঠে ছিনতাই!
Aajtak Bangla
  • রঘুনাথগঞ্জ,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 11:57 AM IST

বাড়িতে চুরি, মন্দিরে চুরি অথবা ব্যাঙ্কে চুরির ঘটনা প্রায়শয়ই দেখা ও শোনা যায়। তবে মুর্শিদাবাদের জঙ্গিপুর এবার প্যাসেঞ্জারই ছিনতাই করে পালাল টোটো। বাধা দিতে গিয়ে আক্রান্ত টোটো চালক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

জানা যাচ্ছে, যাত্রী সেজে টোটোতে চেপে চালককে স্প্রে জাতীয় কোনও পদার্থ দিয়ে অচেতন করে টোটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার পর প্রায় দু’দিন ধরে জ্ঞানহীন অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন  রঘুনাথগঞ্জের কাঁকুরিয়া এলাকার টোটো চালক সাহেব আলী। 

অভিযোগ, দিন দু'য়েক আগে রঘুনাথগঞ্জের ওমরপুর মোড় থেকে কয়েকজন যাত্রী শামশেরগঞ্জের ডাকবাংলো যাওয়ার জন্য সাহেব আলীর টোটোটি রিজার্ভ করেন। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়ে টোটো নিয়ে রওনা দেন সাহেব। অভিযোগ, চাঁদের ট্যাক্স এলাকা পেরিয়ে শামশেরগঞ্জে প্রবেশের মাঝামাঝি কোনও একটি জায়গায় যাওয়ার পরেই ঘটে বিপত্তি।

সাহেব আলীর পরিবারের অভিযোগ, যাত্রী সেজে টোটোতে ওঠা ওই ব্যক্তিরা কোনও নেশাজাতীয় পদার্থ বা স্প্রে জাতীয় কিছু তাঁর মুখে কিংবা শরীরে প্রয়োগ করেন। এরপরই টোটো চালক ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলেন। সেই সুযোগে তাঁকে রাস্তার কোনও এক জায়গায় ফেলে রেখে টোটোটি নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

শুধু টোটোই নয়, সাহেব আলীর পকেটে থাকা প্রায় দু’হাজার টাকা নিয়েও পালিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের দাবি। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাহেব আলী। পরিবারের দাবি, ঘটনার পর থেকে প্রায় দু’দিন ধরে সাহেব আলীর জ্ঞান ফেরেনি।

ঘটনাটি কীভাবে ঘটল, ঠিক কী ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছিল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার তদন্ত করে দ্রুত অভিযুক্তদের সনাক্ত করে টোটো উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি এই ঘটনার পর যাত্রী নিয়ে চলাচলকারী টোটো চালকদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement