Advertisement

West Bengal Flood Update: আরও জল ছাড়ছে DVC, বন্যার আশঙ্কায় হাই-অ্যালার্ট কোন কোন জেলায়?

কলকাতা থেকে জেলা, চারদিকে চলছে বৃষ্টি। এই বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বিরামহীন বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর তাতেই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে একাধিক জেলায়।

মাইথন-পাঞ্চেত থেকে বাড়ছে জলমাইথন-পাঞ্চেত থেকে বাড়ছে জল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 2:59 PM IST

কলকাতা থেকে জেলা, চারদিকে চলছে বৃষ্টি। এই বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।  বিরামহীন বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর তাতেই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে একাধিক জেলায়।

জল ছাড়ার পরিমাণ বড়িয়েছে ডিভিসি
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবারই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। স্থলভাগে প্রবেশের পরে নিম্নচাপের কেন্দ্র ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেই। এর পাশাপাশি, জম্মু থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখাও অবস্থান করছিল। এই অক্ষরেখার অবস্থান ছিল নিম্নচাপের কেন্দ্রের মধ্যে দিয়েই। এ ছাড়াও, বিহার ও ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই তিন জোরালো ওয়েদার সিস্টেমের প্রভাবেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে ভারী বৃষ্টি চলছে বাংলায়। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, নিম্নচাপ ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে।  কিন্তু তাতেও বিপদ কাটছে না বাংলার। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়া, আজ সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। ফলে ডিভিসি-ও জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। 

কত জল ছাড়ল ডিভিসি?
বুধবার  দুপুরে বারোটা পর্যন্ত ডিভিসি ৯৯,৮০০ হাজার কিউসেক হারে জল ছেড়েছে। এর ফলে ঝাড়খণ্ডের জলে প্লাবনের জোর আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই বন্যার হলুদ সতর্কতা জারি করেছে ডিভিসি।

কোথায় কোথায় প্লাবনের আশঙ্কা?
পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি চলছে। ফলে জলের চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারাজে। বুধবার সকাল ১১টা নাগাদ দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ ৯৬ হাজার ৯০০ কিউসেক। যা পরিস্থিতি, তাতে বিকেলের দিকে জল ছাড়ার পরিমাণ ১ লক্ষ কিউসেক ছাড়িয়ে যাবে। সে ক্ষেত্রে নিম্ন দামোদর এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বাড়ছে। দুশ্চিন্তা বাড়ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দামোদর-পাড়ে। 

মাইথন ও পাঞ্চেত ড্যাম জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে
হু হু করে বাড়ছে ডিভিসির জল। এই পরিস্থিতিতে মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হচ্ছে। যার জেরে সংলগ্ন এলাকার প্লাবিত হওয়ার আশঙ্কা।  ডিভিসি সূত্রে জানা গিয়েছে, মাইথন ড্যামের জলস্তর বর্তমানে ৪৮৪.২৫ ফুট। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে গড়ে প্রায় ৬ হাজার ৪২৫ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। অন্যদিকে, পাঞ্চেত ড্যামের জলস্তর রয়েছে ৪১৪.১১ ফুট। সেখান থেকে গড়ে প্রায় ৪৪ হাজার ৩৭০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দুই জলাধার মিলিয়ে বর্তমানে মোট জল ছাড়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭৯৫ কিউসেক। তবে বৃষ্টি আরও বাড়লে এই পরিমাণও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

দামোদর নদে জলস্তর বাড়ছে
ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গেও টানা বৃষ্টি হচ্ছে। ফলে দামোদর নদে জলস্তর দ্রুত বাড়ছে। মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া জল ধাপে ধাপে পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারাজে। বুধবার সকাল পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১ লক্ষ ১১ হাজার ৪০০ কিউসেক। সেচ দফতরের সূত্র অনুযায়ী, বৃষ্টির পরিমাণ আরও বাড়লে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। আর সেক্ষেত্রে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টিতে আসানসোলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও রাস্তায় জল দাঁড়িয়েছে। কোথাও যান চলাচল ব্যাহত হয়েছে। জাতীয় সড়কেও তার প্রভাব পড়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।


 

Read more!
Advertisement
Advertisement