Advertisement

Rain Forecast in West Bengal: বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, কোন কোন জেলায় বৃষ্টির Red Alert? বিস্তারিত

হাওয়া অফিসের বুলেটিনে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায়। এছাড়া মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। 

নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসনিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Aug 2026,
  • अपडेटेड 12:33 PM IST
  • ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে
  • কোন কোন জেলায় কেমন বৃষ্টির পূর্বাভাস?
  • শক্তিশালী বর্ষার পূর্বাভাস

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। পূর্বাভাসে জানিয়েদিল আলিপুরের হাওয়া অফিস। যার নির্যাস, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির রেড অ্যালার্ট রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।  বায়ুমণ্ডলের উপরিস্তরে তৈরি হওয়া ওই ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে। 

হাওয়া অফিসের বুলেটিনে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায়। এছাড়া মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। 

পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নিয়ে হাওয়া অফিস সূত্রে চিত্র

কোন কোন জেলায় কেমন বৃষ্টির পূর্বাভাস?

আজ অর্থাত্‍ শুক্রবার ৭টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া। রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। 

শক্তিশালী বর্ষার পূর্বাভাস

স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, ভারত মহাসাগরের উপরের বিরাট মেঘের আস্তরণ রয়েছে। যা শক্তিশালী বর্ষারই পূর্বাভাস দিচ্ছে। INSAT-3DS-এর চিত্র বলছে, মধ্য ভারত মহাসাগরের উপরে বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার মেঘ রয়েছে। আগামী কয়েক সপ্তাহ পূর্ব ভারতে বর্ষার ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়াবিদরা অবশ্য সতর্ক করে বলছেন, মেঘের ঘনত্ব এখনও মূলত ভারতের উপদ্বীপের দক্ষিণাংশেই সীমাবদ্ধ।

পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নিয়ে হাওয়া অফিস সূত্রে চিত্র

নজরে সুপার টাইফুন ডলফিন

IMD-র আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন মধ্য ও পূর্ব ভারতে বর্ষার বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট ও সুসংগঠিত নিম্নচাপের সৃষ্টি না হওয়ায় মরশুমের সবচেয়ে বিস্তৃত ও প্রবল বৃষ্টির পর্ব শুরু হতে এখনও কিছুটা অপেক্ষা করতে হতে পারে। আরও একটি ফ্যাক্টরের উপরে নজর রাখছেন আবহাওয়াবিদরা, তা হল, সুপার টাইফুন ডলফিন। শক্তিশালী টাইফুন সাময়িকভাবে বৃহৎ আকারের বায়ুমণ্ডলীয় সঞ্চালনে পরিবর্তন আনতে পারে। এর ফলে বঙ্গোপসাগরের উপর কনভেকশন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে এবং ভারত মহাসাগরে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকা সত্ত্বেও মৌসুমি নিম্নচাপ তৈরির প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement