Advertisement

Humayun Kabir Babri Masjid: মুর্শিদাবাদের বাবরি মসজিদ কেমন দেখতে হবে? ডিজাইন প্রকাশ্যে

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন হুমায়ুন কবীর। ১১ ফেব্রুয়ারি শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। সেই মসজিদের ডিজাইনও নিজের ফেসবুকে শেয়ার করেছেন হুমায়ুন। সেই ডিজাইন ঘিরেই এখন চর্চা রয়েছে তুঙ্গে।

হুমায়ুনের বাবরি মসজিদ পোস্টহুমায়ুনের বাবরি মসজিদ পোস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 11:49 AM IST
  • মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন হুমায়ুন কবীর
  • ১১ ফেব্রুয়ারি শুরু হবে মসজিদ নির্মাণের কাজ
  • সেই মসজিদের ডিজাইনও নিজের ফেসবুকে শেয়ার করেছেন হুমায়ুন

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন হুমায়ুন কবীর। ১১ ফেব্রুয়ারি শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। সেই মসজিদের ডিজাইনও নিজের ফেসবুকে শেয়ার করেছেন হুমায়ুন। সেই ডিজাইন ঘিরেই এখন চর্চা রয়েছে তুঙ্গে।

এই পোস্টে হুমায়ুন লিখেছেন, "শান্তি, ন্যায় এবং বিশ্বাসের জয় হোক"
আলহামদুলিল্লাহ! 
আগামী ১১ই ফেব্রুয়ারি 
শুরু হচ্ছে পবিত্র বাবরি মসজিদের নির্মাণ কাজ।
ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা এক নতুন ভোরের অপেক্ষায়।
সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।
[ছবি:- বাবরি মসজিদের ডিজাইন]'

আর বর্তমানে এই ছবিই সোশ্যাল মিডিয়ায় খুব শেয়ার হচ্ছে। প্রশংসা করা হচ্ছে এর ডিজাইন।

বাবরি মসজিদের ডিজাইন

বিতর্ক রয়েছে
ভারতের ইতিহাসে বাবরি মজজিদ নিয়ে বহু বিতর্ক রয়েছে। আর সেই বিতর্কিত মসজিদই আবার মুর্শিদাবাদের বেলডাঙায় তৈরি করতে চলেছেন হুমায়ুন।  

বিজেপি প্রথমেই বলেছে যে কোনও মানুষ মসজিদ তৈরি করতে পারেন। তাতে কোনও আপত্তি নেই। তবে যেই বাবরিকে নিয়ে এত বিতর্ক, সেটা তৈরি হলে অবশ্যই তাদের আপত্তি রয়েছে। 

একই মত একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের। তাদের পক্ষ থেকেই মসজিদ তৈরির বিরোধীতা করা হয়েছে। এমনকী দেওয়া হয়েছে এই মসজিদ ভেঙে ফেলার হুমকিও। 

যদিও এই মসজিদ নিয়ে সেভাবে মুখ খোলেনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকী বামেরাও এই বিষয় নিয়ে খুব বেশি সরব নয়।

তবে কোনও হুমকিতেই পিছু সরে আসছেন না হুমায়ুন। বরং তিনি নিজের প্ল্যান ইতিমধ্যেই জনসমক্ষে জানিয়ে দিয়েছেন। 

কী বলেন তিনি? 
তিনি সাংবাদিকদের বলেন, 'আগামী ১১ তারিখ বুধবার বেলা ১০টা থেকে মুসলিম সমাজে, যাঁরা কোরান মুখস্ত রাখেন, ১২০০ জন দু'ঘণ্টা কোরান পাঠ করবেন। তারপর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ইঞ্জিনিয়ার ও নির্মাণ শ্রমিকদের উপস্থিতিতে বাবরি মসজিদ তৈরির কাজ শুরু হয়ে যাবে।'

মাথায় রাখতে হবে, বাবরি মসজিদ তৈরির পাশাপাশি নিজের দল জনতা উন্নয়ন পার্টি নিয়ে ব্যস্ত হুমায়ুন। প্রার্থী বাছাই থেকে শুরু করে জোটসঙ্গী খোঁজা, সবেরই দায়িত্বে তিনি। আর এসবের মাঝেও তিনি বাবরি মসজিদ তৈরির কাজে কোনও খামতি রাখতে চাইছেন না। আর বিশেষজ্ঞদের মতে, আসলে বাবরি মসজিদ হল হুমায়ুনের পাবলিসিটি স্টান্ট। এর মাধ্যমেই তিনি ভোটের বাজারে ভেসে থাকতে চাইছেন। যদিও এই দাবি মানতে নারাজ হুমায়ুন। তিনি ভোট রাজনীতির সঙ্গে বাবরির কোনও যোগ নেই বলেই বারবার দাবি করেছেন।  

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement