
বসন্তে এবার গরমের দাপট। রবিবারই শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি ওপরে। হাওয়া অফিস বলছে নতুন সপ্তাহে শীতের আমেজ উধাও হবে। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দোলের দিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া? জেনে নিন ২৩ জেলার আপডেট।
হাওয়া অফিস যা বলছে
রাজ্যের তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। সঙ্গে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। যার জেরে কলকাতা-সহ একাধিক জেলায় বাড়ছে কুয়াশার দাপট। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে রোদের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মার্চের শুরুতে বেশ গরম অনুভব করতে চলেছেন শহরবাসী। হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এ ছাড়াও, সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যার জেরেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী সাতদিন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আকাশ পরিষ্কার থাকায় এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায়, দোলের আগে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গরমের অনুভূতি আরও বাড়বে। এই ধারা বজায় থাকলে দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। গত কয়েকদিন যে হালকা ঠান্ডার রেশ ছিল তা রবিবারের পর আর মিলবে না ৷ ধীরে ধীরে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আকাশ পরিষ্কার থাকায় এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায়, দোলের আগে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গরমের অনুভূতি আরও বাড়বে। এই ধারা বজায় থাকলে দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। গত কয়েকদিন যে হালকা ঠান্ডার রেশ ছিল তা রবিবারের পর আর মিলবে না ৷ ধীরে ধীরে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। এরপরের চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে ক্রমশ গরম বাড়লেও উত্তরবঙ্গে এখনও বেশ মনোরম আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহে। সিকিমে সম্ভাবনা রয়েছে তুষারপাতের। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মতোই উত্তরবঙ্গের তরাই অঞ্চলে মার্চের শুরুতে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
কলকাতা নিয়ে পূর্বাভাস
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। এই তাপমাত্রার তারতম্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ফলে স্থানীয়ভাবে আকাশ আংশিক মেঘলা হতে পারে রবিবার দুপুরে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাত্তয়া দফতর।