Advertisement

দিঘার জগন্নাথের মাথায় উঠবে পুরীর মুকুট, সবাই টানবেন রথের রশি, প্রধান পুরোহিত জানালেন বিস্তারিত

রথযাত্রা উপলক্ষে দিঘা শহর জুড়ে সাজো সাজো রব। একদিকে যেমন সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন। তেমনই রথযাত্রার জন্য তৈরি রয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষও।

পুরী থেকে আসছে জগন্নাথ দেবের মুকুট, রথযাত্রা ঘিরে সাজছে দিঘাপুরী থেকে আসছে জগন্নাথ দেবের মুকুট, রথযাত্রা ঘিরে সাজছে দিঘা
কিশোর শীল
  • দিঘা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 5:23 PM IST
  • রথযাত্রা ঘিরে দেশজুড়ে প্রস্তুতি তুঙ্গে, পিছিয়ে নেই বাংলাও।
  • মাহেশের রথ থেকে শুরু করে মায়াপুর সর্বত্রই সাজোসাজো রব।
  • রথযাত্রা ঘিরে সাজো সাজো রব দিঘার মন্দির-সহ গোটা সমুদ্র সৈকত শহরে।

রথযাত্রা ঘিরে দেশজুড়ে প্রস্তুতি তুঙ্গে। পিছিয়ে নেই বাংলাও। মাহেশের রথ থেকে শুরু করে মায়াপুর সর্বত্রই সাজোসাজো রব। সেই একই প্রস্তুতি ধরা পড়ছে দিঘাতেই। এবারের রথযাত্রা ঘিরে সাজো সাজো রব দিঘার মন্দির-সহ গোটা সমুদ্র সৈকত শহরে।

দিঘার রথযাত্রা ঘিরে এবার বিশেষ কী কী থাকছে?

২০২৬-এ সবেমাত্র দ্বিতীয় বছরে পদার্পণ করল দিঘার জগন্নাথ মন্দিরের রথ। এবছর রথযাত্রার উদ্বোধন করবেন  জেলার বর্ষীয়ান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। এবারে রথযাত্রায় ভক্তদের রশি টানার ইচ্ছা সফল হতে চলেছে।

গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায় নিজে রথযাত্রায় উপস্থিত ছিলেন। ফলে সেবারে ভক্তদের ইচ্ছা থাকলেও, তাঁরা রথের রশি টানতে পারেননি। কিন্তু এবার তেমন বাধানিষেধ নেই। তাই ভক্তদের ভিড় সামলাতে কোমর কষে নেমে পড়েছেন।  যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা প্রস্তুত করছে প্রশাসন। মন্দির থেকে ওল্ড দিঘা পর্যন্ত রাস্তার দু'পাশে থাকছে বিশেষ রেলিং। সেই রেলিংয়ের ভিতরে থেকে যেমন প্রভু জগন্নাথকে ভক্তরা দেখতে পাবেন। তেমনই মূল রাস্তায় এসে রথও টান দিতে পারবেন।

মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস bangla.aajtak.in -কে জানিয়েছেন, এবছর জগন্নাথ দেবের ফুলের মুকুট আসছে পুরী থেকে। আগামী বৃহস্পতিবার ওই মুকুট পরেই রথে আসীন হবেন প্রভু জগন্নাথ দেব। তিনি জানান, এই বছর রথের রশি টানতে পারবেন সাধারণ মানুষেরাও।  গত বছর রথের দড়ি টানার পরেই চাকায় গোলযোগ দেখা গিয়েছিল। রাধারমন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বছরে ওই ঘটনার পরেই রথের চাকা ঠিক করা হয়েছে। এবার তেমন আর কোনও অসুবিধা হবে না।

সক্রিয় রয়েছে প্রশাসনও

রথের সময় দিঘায় যে ভক্তদের ভিড় উপচে পড়তে চলেছে, তা বিলক্ষণ জানে প্রশাসনও। সূত্রের খবর ইতিমধ্যেই সেই ভিড় সামলাতে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। খাবারের মান যাচাই থেকে শুরু করে, ফুটপাত থেকে অবৈধ দোকানদার হঠানো, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা, রাস্তার পাশে লাইট লাগানোর মতো কাজে ইতিমধ্যেই জোর দিয়েছে প্রসাশন। গোটা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরাও।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement