Advertisement

Kakoli Ghosh Dastidar: শুভেন্দুর বৈঠকে TMC-র MP কাকলি, বলছেন, 'প্রশাসন সকলের'

ফের খবরের শিরোনামে তৃণমূলনেত্রী ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি। এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে তিন জেলার প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদারশুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2026,
  • अपडेटेड 12:07 PM IST
  • শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার।
  • তিন জেলার প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • বেলা ১১টার পর এই বৈঠকেই যোগ দিতে আসেন তৃণমূল সাংসদ।

ফের খবরের শিরোনামে তৃণমূলনেত্রী ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি। এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে তিন জেলার প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

বেলা ১১টার পর এই বৈঠকেই যোগ দিতে আসেন তৃণমূল সাংসদ। পাশাপাশি দেগঙ্গা ও স্বরূপনগরের বিধায়কও সেখানে উপস্থিত রয়েছেন বলে। বৈঠকে ঢোকার মুখে কাকলি ঘোষ দস্তিদার বলেন, "প্রশাসন সবার।"

তবে কাকলি ঘোষ দস্তিদারের এই উপস্থিতি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে কি এবার ফুলবদল করতে চলেছেন TMC সাংসদ। যদিও এখনও এ নিয়ে মুখ খোলেননি কাকলি ঘোষ দস্তিদার।

প্রসঙ্গত, কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে দলবদলের জল্পনার বিশেষ কারণ রয়েছে। শেষ বিধানসভা ভোটে TMC-র ভরাডুবির পর  লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে কাকলিকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই বেসুরো গাইছেন বারাসতের সাংসদ।  সম্প্রতি বারাসত জেলাসভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে নাম না করে I-PAC-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কাকলি। ফলে তাঁকে ঘিরে শুরু হয়েছে দলবদলের জল্পনা। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রশাসনিক বৈঠকগুলিতে ডাকা হবে বিরোধী দলের সাংসদ ও বিধায়কদেরও।  সেই মতোই  এদিন কল্যাণীর বৈঠকে তৃণমূল সাংসদ এবং বিধায়কদেরও ডাকা হয় বলে খবর। আর সেই ডাকে সাড়া দিয়েই বৈঠকে হাজির হয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা বাড়িয়েছে শাহের মন্ত্রক

লোকসভার মুখ্য সচেতকের পদ হারানোর পরেই কাকলি ঘোষ দস্তিদারকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। ১৮ মে থেকেই  তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ (CISF) জওয়ানদের দেখা গিয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement