Advertisement

'সমস্ত অবৈধ মাদ্রাসা বন্ধ হবে', কড়া বার্তা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর

আগেই রাজ্যে বেআইনি মাদ্রাসা থাকলে তা বন্ধ করার পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য ক্ষুদিরাম টুডু। শনিবার আবারও বাঁকুড়ায় সাংবাদিকদের সেই বার্তাই দিলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন মন্ত্রী।

সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর মন্ত্রীরসমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর মন্ত্রীর
Aajtak Bangla
  • বাঁকুড়া,
  • 16 May 2026,
  • अपडेटेड 3:44 PM IST
  • সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, বললেন ক্ষুদিরাম টুডু।
  • বাঁকুড়ায় সাংবাদিকদের সেই বার্তাই দিলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন মন্ত্রী।
  • ক্ষুদিরাম টুডু বলেন, "পশ্চিমঙ্গের সব জেলাতেই আজ আমাদের প্রশাসনিক বৈঠক চলছে।

আগেই রাজ্যে বেআইনি মাদ্রাসা থাকলে তা বন্ধ করার পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য ক্ষুদিরাম টুডু। শনিবার আবারও বাঁকুড়ায় সাংবাদিকদের সেই বার্তাই দিলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন মন্ত্রী।

এদিন ক্ষুদিরাম টুডু বলেন, "রাজ্যে সমস্ত বেআইনি মাদ্রাসা আমরা বন্ধ করে দেব। যারা এসব কাজে জড়িত আছে তাদেরকে শাস্তি দেওয়া হবে।" ভবিষ্যতে যাতে বেআইনি মাদ্রাসা তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকা হবে বলেও জানান মন্ত্রী।

তবে শুধুমাত্র বেআইনি মাদ্রাসা না, রাজ্য সরকার কীভাবে চলবে, এদিন তার ধারণা দেওয়ারও চেষ্টা করেছেন টুডু। তিনি বলেন, "একদম উত্তরপ্রদেশে, গুজরাত মডেলে এরাজ্যেও ডাবল ইঞ্জিন সরকার চলবে।"

শনিবার ক্ষুদিরাম টুডু বলেন, "পশ্চিমঙ্গের সব জেলাতেই আজ আমাদের প্রশাসনিক বৈঠক চলছে। মূলত উন্নয়নের উপর আলোচনা হবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।" জঙ্গলমহলের পানীয় জলের সমস্যা নিয়েও এই বৈঠকে আলোচনা করা হবে বলে জানান সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী।

উল্লেখ্য, পেশায় শিক্ষক ক্ষুদিরাম তৃতীয় বার বিজেপির প্রার্থী হয়ে বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন। বর্ধমান বাণীপীঠ স্কুলে শিক্ষকতা করতেন ক্ষুদিরাম। কর্মসূত্রে বর্ধমান শহরের খাঁপুকুর এলাকায় একটি বাড়িভাড়া করে থাকেন। স্ত্রী এবং এক কন্যা নিয়ে ছোট সংসার। স্ত্রী মালতী টুডু হেমব্রম পেশায় আশাকর্মী। মেয়ে চন্দ্রাণী টুডু নিট পরীক্ষা দিয়েছেন। শপথগ্রহণের পরপরই ক্ষুদিরাম জানিয়েছিলেন, নিজের বিধানসভা এলাকার উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে রাজ্যের সুনাম ফিরিয়ে আনা এবং পিছিয়ে পড়া সমাজের উন্নয়নে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য। ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে যাঁরা সরকারি সুবিধা ভোগ করছেন, তাঁদের সুবিধা বাতিল করা হবে বলে জানিয়েছেন ক্ষুদিরাম। 


 

Read more!
Advertisement
Advertisement