Advertisement

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ হতে পারে? হাওয়া অফিসের পূর্বাভাস

সবে শহর কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি পার করেছে। দক্ষিণবঙ্গে এখনও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রির আশেপাশে। এরইমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানিবঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2026,
  • अपडेटेड 4:05 PM IST
  • ৪৮ ঘণ্টায় নিম্নচাপ তৈরির আশঙ্কা।
  • ১৬ তারিখের পর থেকেই রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
  • ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে এই তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রিতে।

শীতের শেষে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রকুটি। সবে শহর কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি পার করেছে। দক্ষিণবঙ্গে এখনও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রির আশেপাশে। এরইমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। 

IMD-র দেওয়া তথ্য বলছে, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গতকাল থেকেই উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত ছিল। আজ ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্তও ঘূর্ণাবর্তটি একই অবস্থান ধরেও রেখেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।  যদিও আগামী ৭ দিনে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। 

IMD-র দেওয়া তথ্য অনুসারে, আগামী ১৬ তারিখের পর থেকেই রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে। ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে এই তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রিতে। 

অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।

গতকাল তাপমাত্রা কেমন ছিল?

গতকাল দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকায় (মাঝিয়ান)-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮  ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি দার্জিলিং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

 

Read more!
Advertisement
Advertisement