Advertisement

Mahua Moitra: মহুয়াকেও এ বার 'ডিম থেরাপি', সঙ্গে বেগুন সহ কাঁচা সবজিও, একাধিক VIDEO পোস্ট

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, কর্মীসভা চলাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ও সবজি ছোড়া হয়েছে। বিজেপি সমর্থকরা পার্টি অফিস ঘিরে বিক্ষোভ দেখালেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল।

মহুয়া মৈত্রকে ডিম ছোড়ার অভিযোগমহুয়া মৈত্রকে ডিম ছোড়ার অভিযোগ
Aajtak Bangla
  • কালীগঞ্জ,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 5:06 PM IST
  • নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় মহুয়াকে হেনস্থা
  • "মহুয়া মৈত্র হায় হায়" এবং "মহুয়া মৈত্র গো ব্যাক" স্লোগান
  • কাঁচা ডিম, কাদা, সবজি ছোড়ার অভিযোগ

সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল। তারপর থেকে লাগাতার ডিম থেরাপি চলছে পশ্চিমবঙ্গে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, নেতা, বিধায়ক, কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম ছোড়া চলছেই। এবার সেই তালিকায় জুড়ল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। আজ অর্থাত্‍ বুধবার কাঁচা ডিম ছোড়া হল মহুয়াকে লক্ষ্য করে। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় মহুয়াকে কাঁচা, কাঁচা সবজি ছুড়ে মেরে হেনস্থার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে বিজেপি-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মহুয়া। 

"মহুয়া মৈত্র হায় হায়" এবং "মহুয়া মৈত্র গো ব্যাক" স্লোগান

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, কর্মীসভা চলাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ও সবজি ছোড়া হয়েছে। বিজেপি সমর্থকরা পার্টি অফিস ঘিরে বিক্ষোভ দেখালেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল। বুধবার কালীগঞ্জে তৃণমূলের একটি সাংগঠনিক কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সভা চলাকালীন পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে একদল বিক্ষোভকারী জড়ো হন। তাঁদের মুখে শোনা যায়, "মহুয়া মৈত্র হায় হায়" এবং "মহুয়া মৈত্র গো ব্যাক" স্লোগান।

কাঁচা ডিম, কাদা, সবজি ছোড়ার অভিযোগ

মহুয়ার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পার্টি অফিসের জানালা দিয়ে তাঁকে দেখতে পেয়েই বাইরে থেকে একের পর এক ডিম ছোড়া হয়। শুধু ডিম নয়, কাদা, সবজি সহ বিভিন্ন জিনিসও ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, পার্টি অফিসের ভিতরে থাকা তৃণমূল নেতা-কর্মীদের দীর্ঘক্ষণ ঘিরে রাখা হয় এবং বাইরে বেরোতে দেওয়া হয়নি। ঘটনার একাধিক ভিডিও নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন মহুয়া মৈত্র। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন আমাদের ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ সব দেখেও দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিক্ষোভকারীদের সরানোরও কোনও চেষ্টা করা হচ্ছে না।'

Advertisement

ভিডিও পোস্ট করে তিনি পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন। তাঁর দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার বদলে পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে, মহুয়ার অভিযোগের জেরে রাজনৈতিক তর্জাও শুরু হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা সত্যিই বিজেপির সমর্থক ছিলেন কি না, সেই দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Read more!
Advertisement
Advertisement