Advertisement

কল্য়াণের উপর হামলার অভিযোগে সরব মমতা, কী বললেন তৃণমূল নেত্রী?

হুগলির চণ্ডীতলায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিক শ্রীরামপুরের সাংসদের উপর এই হামলা চালানো হয়েছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে বিজেপি আক্রমণকল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে বিজেপি আক্রমণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 3:27 PM IST
  • হুগলির চণ্ডীতলায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের অভিযোগ উঠেছে
  • তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়

হুগলির চণ্ডীতলায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিক শ্রীরামপুরের সাংসদের উপর এই হামলা চালানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দাও করেন তিনি। 

এদিন কল্যাণের উপর হামলার অভিযোগ সামনে আসার পরই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার ২৪ ঘণ্টাও পেরোয়নি। তার মধ্যেই আজ চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা। কীভাবে থানার সামনে এই দুষ্কৃতীরা জড়ো হওয়ার সুযোগ পেল? পুলিশের উপস্থিতিতেই কীভাবে ইটবৃষ্টি ও হামলার ঘটনা ঘটল?
নির্বাচনের ফল ঘোষণার ২৬ দিন কেটে গেলেও এখনও ভোট-পরবর্তী হিংসা থামছে না। এর থেকেই প্রমাণিত রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।' 

এরপর এক্স হ্যান্ডেলে পোস্টস করেন মমতা নিজেও। লেখেন, 'গতকাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর হামলা হয়েছিল। সেই আক্রমণের ঘটনা সাধারণ মানুষ দেখেছে। আর আজ লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরও আক্রমণ নামিয়ে আনা হয়েছে। বিজেপি সুপরিকল্পিতভাবে গোটা ঘটনা ঘটিয়েছে।' 

রবিবার সকালেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। কল্যাণের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পাথর বা ওই জাতীয় কিছু ছোড়া হয়। মাথায় আঘাত পান তিনি। তাঁর মাথা থেকে রক্তপাত হয়েছে বলেও দাবি করেন। এদিকে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়। জানানো হয়, এটা জনরোষ। কোনও বিজেপি কর্মী এর সঙ্গে জড়িত নয়। 

তবে কল্যাণ আক্রন্ত হওয়ার অভিযোগ করলেও এলাকা ছা়ড়েননি। সেখানে সামান্য কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে পথসভা করেন তিনি। সেখানে বলেন, 'একা একা আসছিলাম। তখন চণ্ডীতলায় আক্রমণ করা হয়। আমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। আমার আর বলার মতো কোনও শক্তি নেই। আপনারা বাংলার মানুষ। আপনারা এর বিচার করবেন। এই যে আমাদের মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনও জনরোষ নেই। বিজেপির লোকজন গেরুয়া ফেট্টি বেঁধে মারধর করছিল। আজ তো আমাকেও মারল। BJP এভাবে আমাদের মারধর করে শূন্য করে দিতে চাইছে। আপনারা এর বিচার করবেন।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement