Advertisement

Sumana Sarkar Extortion Allegations: তোলাবাজি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হুঁশিয়ারির দিতেই বিস্ফোরক BJP নেতা, নিশানায় খোদ সুমনার ভাই

তোলাবাজি রুখতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি বারবার বার্তা দিচ্ছেন। এই অবস্থায় কাটমানি রুখতে এবার ময়দানে নামতে দেখা গেল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারকেও। সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে কড়া বার্তা দেন মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যা করার তাই করা হবে। তাঁর নাম করে কেউ টাকা চাইলে, সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে তোলাবাজি নিয়ে পাল্টা আক্রমণস্বাস্থ্য প্রতিমন্ত্রীকে তোলাবাজি নিয়ে পাল্টা আক্রমণ
শ্রেয়সী দে
  • হুগলি ,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 11:12 AM IST


তোলাবাজি রুখতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে  বিজেপির রাজ্য সভাপতি বারবার বার্তা দিচ্ছেন। এই অবস্থায় কাটমানি রুখতে এবার ময়দানে নামতে দেখা গেল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারকেও। সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে কড়া বার্তা দেন মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যা করার তাই করা হবে। তাঁর নাম করে কেউ টাকা চাইলে, সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের বক্তব্য, 'দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনও দুর্নীতি করা যাবে না। যে যত বড় মাপের বলাগড় বিধানসভা কেন্দ্রের নেতা হোন না কেন, কোনও দুর্নীতি আমি করতে দেব না। দুর্নীতি বন্ধ করতে গেলে যতদূর আমাকে নামতে হয়, আমি ততদূর নেমে লড়াই করব।' তোলাবাজির বিরুদ্ধে সরব হয়ে সুমনা বলেন, 'কেউ তোলাবাজি করবে, কেউ দাদাগিরি করবে, কেউ মস্তানি করবে, তা আমি মেনে নেব না। প্রয়োজনে আমি প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাব। মাইক নিয়ে বলে আসব যে কোনও নেতা, সে যেই হোক, যদি আমার নাম করে বা কোনওরকম পার্টির নাম করে যদি আপনাদের কাছে টাকা চায়, যদি বলে যে আপনার ঘরটা আমি করে দেব, আমাকে টাকা দিন বা আপনি জমি কিনেছেন আমাকে টাকা দিতে হবে, অন্নপূর্ণা পাইয়ে দেব টাকা দিতে হবে, আমাকে সরাসরি জানাবেন। যত বড় মাপের নেতা হোক না কেন। ব্যবসাদারদের বলবে তোলা দিতে হবে, তা আমি মানব না।' এদিকে তোলাবাজির অভিযোগ উঠতেই বেজায় চটেছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক। তোলাবাজি নিয়ে উল্টে আক্রমণ করে বসেন প্রতিমন্ত্রীকেই। 

প্রসঙ্গত, পুজো উদ্বোধনে এসে তোলাবাজি নিয়ে সরব হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তার নাম করে তোলাবাজি, তার পরিবারের কেউ হলেও রেয়াত নয় স্পস্ট জানিয়ে দেন সুমনা সরকার। অন্যদিকে মগড়ার এক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসতে পাল্টা মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ করছেন ওই বিজেপি নেতা। এদিকে সব দেখে তৃণমূলের কটাক্ষ,  বিজেপি এখন তোলাবাজির কারখানা হয়ে গেছে।

Advertisement

বলাগরের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, কয়েকদিন আগে তার নাম করে টাকা চাওয়া হয়েছে। তার বলাগড় বিধানসভা এলাকায় এ ধরনের কারবার তিনি একদম বরদাস্ত করবেন না। এ বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দেন। তার পরিবারের কারও বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তিনি রেয়াত করবেন না। তবে তোলাবাজি নিয়ে এখনো পর্যন্ত তিনি পুলিশে কোন অভিযোগ করেননি। পুজো উদ্বোধনে এসে সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, যদি এ ধরনের কেউ করে হলে তাকে জানাতে।

তবে, বলাগড়ে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন এসে হঠাৎ করে কেন মন্ত্রী এ ধরনের কথা বললেন? বিজেপি সূত্রে খবর, কয়েকদিন আগে মগড়া এলাকার এক বিজেপি নেতার বিরুদ্ধে এক  ব্যবসায়ী তোলাবাজির অভিযোগ করেছিলেন। সেই বিজেপি নেতা সন্দীপ সাধুখাঁ হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক। সন্দীপ তোলাবাজির অভিযোগ অস্বীকার করে পাল্টা সুমনার ভাই বাবন সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। সেই সন্দীপকে উদ্দেশ্য করেই সুমনার এই বক্তব্য কিনা, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সন্দীপ সাধুখাঁ অভিযোগ করেছিলেন, সুমনার ভাই বিধানসভা ভোটের আগে তৃণমূল করতেন। SIR পর্বে বিজেপি কর্মীদের মারধর করেছেন। তারই নেতৃত্ব বলাগড় বিধানসভা এলাকায় তোলাবাজি হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে মমতা তৃনমূলের হুগলি জেলা কনভেনার অসিত মজুমদার বলেন, বিজেপি পাঁচ মাসেই তোলাবাজির কারখানা হয়ে গেছে। ওঁরা বলত তৃনমূল তোলাবাজ। তৃনমূলের বদনাম পনেরো বছরে হয়েছে এদের পাঁচ মাসে হয়েছে। বিজেপি বিজেপির বিরুদ্ধেই বলছে তোলাবাজি হচ্ছে।

রিপোর্টার-  পার্থ রাহা

Read more!
Advertisement
Advertisement