Advertisement

Cow Slaughter WB: বাংলায় গোহত্যার অভিযোগে প্রথম গ্রেফতার, ৪ জন হাতেনাতে পাকড়াও, পুলিশের অ্যাকশন শুরু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই গোহত্যার দায়ে গ্রেফতার ৪। মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায় এই ঘটনা ঘটেছে।

বাম দিকে ধৃতদের পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে, ডানদিকে চলছে মাংস মাটি চাপা দেওয়ার কাজবাম দিকে ধৃতদের পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে, ডানদিকে চলছে মাংস মাটি চাপা দেওয়ার কাজ
Aajtak Bangla
  • বহরমপুর,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 2:05 PM IST
  • গোহত্যা নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • বক্তব্যের ২৪ ঘণ্টা কাটাতে না কাটতেই অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে।
  • লুকিয়ে গোহত্যার সময় হাতেনাতে পুলিশের জালে ধরা পড়লেন ৪ জন।

সোমবারেই গোহত্যা নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়েছিলেন গোহত্যা বন্ধ করতে হবে। তিনি জানিয়েছিলেন, লুকিয়ে লুকিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গোহত্যা চলছে। সেগুলির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। বক্তব্যের ২৪ ঘণ্টা কাটাতে না কাটতেই অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে। লুকিয়ে গোহত্যার সময় হাতেনাতে পুলিশের জালে ধরা পড়লেন ৪ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদীঘির হাজিপুর এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার  ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার শেখদিঘির হাজিপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় পুলিশ  হানা দেয়। সেখানে তখন অত্যন্ত গোপনে একটি পশু জবাই করা হচ্ছিল বলে অভিযোগ। ঠিক সেই মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং পশু জবাই করার সময় হাতেনাতে চারজনকে ধরে ফেলে।

ঘটনাস্থল থেকেই ধৃত ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও, উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে ফেলে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত ছিল এবং জবাই করা পশুর মাংস কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ।

শুভেন্দু অধিকারী কী বলেছিলেন?

 সোমবার মন্ত্রিসভার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন, এ রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না।  আইন থাকার পরেও ‘লুকিয়ে চুরিয়ে’ এই কাজ চলছে। কিন্তু সেই সব বন্ধ করা হবে। গোমাতাকে কাটতে দেওয়া হবে না।"

যদিও স্লটার হাউসগুলি নিয়ে শুভেন্দু জানিয়েছেন, ওই বিষয়টি আলাদা। ওগুলি অনুমোদিত পশু কাটার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু আইনের বাইরে গিয়ে পশু হত্যা করা চলবে না। তিনি বলেন, "স্লটার হাউস ও গোমাতার উপর হাত দেওয়া এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন।" 

 

Read more!
Advertisement
Advertisement