Advertisement

Murshidabad Illegal Arms Recovery: বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার, বীরভূম সীমানা থেকে ধৃত ২

Murshidabad Illegal Arms Recovery: ধৃতদের নাম সুরজ খান ও আনোয়ার শেখ। দু’জনেই বীরভূম জেলার মুরারই থানা এলাকার বাসিন্দা। সুরজ খানের বাড়ি রাজগ্রামে এবং আনোয়ার শেখের বাড়ি আম্বুয়ায়। উদ্ধার হওয়া অস্ত্রটি বীরভূম থেকে মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।

বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার, বীরভূম সীমানা থেকে ধৃত ২বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার, বীরভূম সীমানা থেকে ধৃত ২
প্রীতম ব্যানার্জী
  • মুর্শিদাবাদ,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 6:41 PM IST

Murshidabad Illegal Arms Recovery: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের খবর সামনে আসছে। সেই আবহেই বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বীরভূম সীমানা ঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি ম্যাগাজিনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজ খান ও আনোয়ার শেখ। দু’জনেই বীরভূম জেলার মুরারই থানা এলাকার বাসিন্দা। সুরজ খানের বাড়ি রাজগ্রামে এবং আনোয়ার শেখের বাড়ি আম্বুয়ায়। উদ্ধার হওয়া অস্ত্রটি বীরভূম থেকে মুর্শিদাবাদে নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।

গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার আইসি তন্ময় ভকতের নেতৃত্বে এএসআই অসীম নন্দি ও অন্যান্য পুলিশকর্মীরা কাঁদুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। সেই সময় একটি মোটরসাইকেলে চেপে দুই ব্যক্তি বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের আজগরপাড়ার দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি ম্যাগাজিন উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দু’জনকে গ্রেফতার করা হয় এবং মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রটি বীরভূম থেকেই সংগ্রহ করা হয়েছিল। তবে ঠিক কার কাছ থেকে এবং কী উদ্দেশ্যে তা মুর্শিদাবাদে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, সেই দিকটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় জোরদার নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ।

 

রিপোর্টার- সব্যসাচী ব্যানার্জী

 

Read more!
Advertisement
Advertisement