Advertisement

Pralay Pal: BJP-তে তোলাবাজি-দুর্নীতি, 'সংগঠনেই খামতি,' বলছেন নন্দীগ্রামে মমতার কল ফাঁস করা সেই প্রলয়

এই প্রলয় পাল ২০২৩ সালে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ফেসবুকে ঘোষণা করেছিলেন। দলের বিরুদ্ধে সে বার ক্ষোভ উগরে দাবি করেছিলেন, তিনি জেলা সভাপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। দলও ছাড়ছেন। তবে ২০২৬ সালে শাসকদল বিজেপি-তে তৃণমূল কংগ্রেস থেকে দলে ঢুকে যাওয়া লোকদেরই দুর্নীতি ও তোলাবাজির জন্য দায়ী করলেও, ২০১৩ সালে এই প্রলয় কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। 

বিজেপি নেতা প্রলয় পালবিজেপি নেতা প্রলয় পাল
Aajtak Bangla
  • নন্দীগ্রাম,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 11:13 AM IST
  • BJP-তে SIR প্রয়োজন, দাবি প্রলয়ের
  • সংগঠনের কোথাও খামতি আছে: প্রলয়
  • ২০১৩ সালে প্রলয় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন

আবার চর্চায় নন্দীগ্রামের সেই বিজেপি নেতা প্রলয় পাল। এ বার তিনি অভিমান প্রকাশ করলেন বিজেপি-তে তোলাবাজি ও দুর্নীতি নিয়ে। সরাসরি দাবি করলেন, সংগঠনের কোথাও ফাঁক আছে, যেখান দিয়ে বিজেপি-তে বেনোজল জল ঢুকছে। সেই ফাঁক বন্ধ করতে হবে। ফেসবুকে তিনি লিখেছেন, বিজেপি-তেও SIR হওয়া প্রয়োজন।

BJP-তে SIR প্রয়োজন, দাবি প্রলয়ের

প্রলয় ফেসবুকে লিখেছেন, 'চোরেরা কনভার্ট হচ্ছে - জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত SIR প্রয়োজন দলেই।' ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটাগ্রহণের দিন এই প্রলয় পালের সঙ্গেই তত্‍কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কল ভাইরাল হয়েছিল। মমতা বলেছিলেন, 'তুমি একটু দেখে দিও।'  নন্দীগ্রামের স্থানীয় বিজেপি নেতা প্রলয় বিরোধী দলনেতা শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। সে বার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে জেতাতে কোনও চেষ্টার কসুর করেননি তিনি। 

সংগঠনের কোথাও খামতি আছে: প্রলয়

bangla.aajtak.in-কে ফোনে বিজেপি-তে দুর্নীতি নিয়ে ক্ষোভ ও অভিমান উগরে দিলেন প্রলয়। তাঁর স্পষ্ট বক্তব্য, চুরি, ডাকাতি করছে, অভিযোগের পর অভিযোগের পরেও যখন কোনও স্টেপ নেওয়া হচ্ছে না, অপরাধীদের অপরাধের প্রবণতা আরও বেড়ে যাচ্ছে দিন দিন। প্রলয়ের কথায়, 'আমাদের রাজ্য সভাপতি প্রথম দিন থেকে বলে আসছেন, বেনোজল ঢুকছে দলে, আমরা আটকাবো। সেখানে ওঁকেই কখনও কখনও বলতে দেখতে পাচ্ছি, থানার ওসি নিজেকে মণ্ডল সভাপতি ভাবছেন, মণ্ডল সভাপতি নিজেকে পুলিশমন্ত্রী ভেবেছে, আবার কখনও স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এই তোলাবাজি আটকাতে পারছি না। একে রোধ করতে হবে। কখনও অর্থমন্ত্রী একই কথা বলছেন। কখনও নির্বাচিত বিধায়ক ম্যাডাম বলছেন, না জিতলে ভাল হত। এই সবই হচ্ছে তো বেনোজল ঢুকছে বলে। তার মানে সংগঠনের কোথাও খামতি আছে। কোনও না কোনও সোর্স দিয়ে ঢুকে যাচ্ছে।'

প্রলয়ের বক্তব্য, বড় বড় নেতা, মন্ত্রীরা মাইক নিয়ে বলছেন, তোলা নেওয়া যাবে না। নিশ্চয়ই তোলাবাজি চলছে বলেই তাঁদের মাইক নিয়ে বলতে হচ্ছে। রাস্তায় নামতে হচ্ছে। সময় থাকতে আরও কড়া স্টেপ নিলে ভাল হয়, তাঁর মনে হয়। 

Advertisement

২০১৩ সালে প্রলয় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন

এই সব দুর্নীতি ও তোলাবাজিতে আদি বিজেপি নেতা-কর্মীরা জড়িত নন বলেও দাবি প্রলয়ের। তিনি বললেন, 'আদি বিজেপি, যাঁরা বিজেপি-র ঝান্ডা একবার ধরেছে, আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করেছে, তারা এই সব দুর্নীতিতে যাবে বলে আমি আজও বিশ্বাস করি না। ভবিষ্যতেও করব না। যারা কাউকে না কাউকে ধরে রাজনৈতিক প্রশিক্ষণ ছাড়াই দলে ঢুকে গিয়েছে, তারাই এই সব দুর্নীতি করছে। এটা আটকানো যাচ্ছে না। কোথাও সাংগঠনিক দুর্বলতা আছে।' 

বস্তুত, এই প্রলয় পাল ২০২৩ সালে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ফেসবুকে ঘোষণা করেছিলেন। দলের বিরুদ্ধে সে বার ক্ষোভ উগরে দাবি করেছিলেন, তিনি জেলা সভাপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। দলও ছাড়ছেন। তবে ২০২৬ সালে শাসকদল বিজেপি-তে তৃণমূল কংগ্রেস থেকে দলে ঢুকে যাওয়া লোকদেরই দুর্নীতি ও তোলাবাজির জন্য দায়ী করলেও, ২০১৩ সালে এই প্রলয় কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। 

Read more!
Advertisement
Advertisement