Advertisement

Hasi Rani Rath: নন্দীগ্রামে BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, '১ লক্ষ ১০ হাজার ভোটে জিতব', দাবি হাসিরানির

নন্দীগ্রামে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির প্রার্থী করেছেন মহম্মদ এহেতাশ মুল হককে। এদিকে বিজেপি প্রার্থী করছে চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বলেই দাবি করছেন হাসিরানি রথ।

শুভেন্দুর উপস্থিতিতে মনোনয়ন জমাশুভেন্দুর উপস্থিতিতে মনোনয়ন জমা
Aajtak Bangla
  • নন্দীগ্রাম,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 1:04 PM IST

নন্দীগ্রামে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির প্রার্থী করেছেন মহম্মদ এহেতাশ মুল হককে। এদিকে বিজেপি প্রার্থী করছে  চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বলেই দাবি করছেন হাসিরানি রথ। কমপক্ষে ১ লক্ষ ১০ হাজার ভোটে তিনি জিতবেন বলে জানিয়েছেন হাসিরানিদেবী।

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী (BJP) হতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। সেই বিষয়ে শিলমোহর দিয়েছেন খোদ হাসিরানিদেবীই। আজই নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন পেশ করবেন তিনি। উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচুর কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন হাসিরানি রথ। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। যদিও বিজেপির তরফে বিষয়টি নিয়ে  এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত,  ৬ অক্টোবর উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির ৫ টি বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে। ওইদিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে। রাজ্যে জোড়া আসনে ভোট হলেও, সবার নজর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রামের দিকেই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রেই তৎকালীন মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ৯৫৬ ভোট হারান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। চলতি বছরে সেই নন্দীগ্রামে ফের জয়ী হন শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৯ হাজার ৬৬৫ ভোটে হারান তিনি। অন্যদিকে ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে হারান শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতা দখলের পর শুভেন্দু অধিকারীই হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলতই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে উপনির্বাচনে কাকে প্রার্থী করবে বিজেপি, সেদিকেই নজর ছিল সব মহলের। বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা চলছিল। তবে, সবথেকে বেশি জল্পনা চলছিল প্রয়াত চন্দ্রনাথের মা-কে নিয়েই। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলেই খবর।

Advertisement

উল্লেখ্য, নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিলন প্রধান। প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইও। তাদের প্রার্থী, শান্তিগোপাল গিরি। এদিকে, নন্দীগ্রাম উপনির্বাচনে, সার্বিকভাবে বিজেপির দায়িত্বে রয়েছেন, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। নিহত চন্দ্রনাথ রথের মা  হাসিরানি আগেই সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সিএম সাহেব শুভেন্দু বাবুই হচ্ছেন আমার পরিবারের অভিভাবক। উনি যদি আমাকে কোনও দায়িত্ব দেন, আমি মাথা পেতে নেব।

Read more!
Advertisement
Advertisement