Advertisement

Nandigram By Election: জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, কী যুক্তি দিল পুলিশ?

Milan Pradhan: শনিবার হলদিয়ায় অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীকে। সেখানে কী নির্দেশ দেওয়া হল, জেনে নিন

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, কী যুক্তি দিল পুলিশ?জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, কী যুক্তি দিল পুলিশ?
Aajtak Bangla
  • হলদিয়া,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 4:49 PM IST
  • নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জেল হেফাজতের নির্দেশ।
  • পুরনো মামলায় গ্রেফতার হওয়া ওই প্রার্থীকে ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ।
  • শনিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হয়েছিল।

নন্দীগ্রাম উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জেল হেফাজতের নির্দেশ। খুন খুনের চেষ্টা, অপহরণ-সহ একাধিক পুরনো মামলায় গ্রেফতার হওয়া ওই প্রার্থীকে ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়ায় অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। শনিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হয়েছিল।

কংগ্রেসের এখন কী প্ল্যান?

তাঁদের প্রার্থীকে জেল হেফাজতে দেওয়া হলে কী করা হবে, তা আগেই স্পষ্ট করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শনিবার তিনি আদালত চত্বরে জানিয়েছিলেন, আদালত যদি কংগ্রেস প্রার্থী মিলনকে জেল হেফাজতেও পাঠায়, তাঁরা দমে যাবেন না। ‘হাজার হাজার মিলন প্রধানকে’ মাঠে নামিয়ে প্রচার করা হবে বলে জানিয়েছিলেন তিনি। কার্যক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতির সেই কথাই সত্যি হল।

এদিন মিলনের জন্য আদালতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ রাজ্যে এআইসিসি-র পর্যবেক্ষক প্রকাশ জোশী ও হাত শিবিরের অন্য নেতারা। তবে জেল হেফাজত হলেও মিলনের  উপনির্বাচনে লড়তে অবশ্য মিলনের কোনও বাধা নেই।

কেন গ্রেফতার করা হয়েছে মিলন প্রধানকে, পুলিশের কী যুক্তি?

২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন পর্বে খুনের অভিযোগ দায়ের হয়েছিল মিলন প্রধানের বিরুদ্ধে। পুলিশের দাবি, নির্বাচন কমিশনের এই নিয়ম মেনেই নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, পুরনো মামলায় দিনের পর দিন বিচারপ্রক্রিয়া এড়িয়ে গিয়েছেন মিলন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। সেই মামলাতেই তাঁকে শুক্রবার গ্রেফতার করা হয়।

 

Read more!
Advertisement
Advertisement